হবিগঞ্জে সারা বছর খেলাধুলার জন্য কাভার্ড কোর্ট নির্মাণ করা হবে
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই। সারা বছর যাতে খেলোয়াড়রা অনুশীলন করতে পারে সেজন্য কাভার্ড কোর্ট নির্মাণ করা হবে। এর জন্য তিনি জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দকে প্রকল্প তৈরির পরামর্শ দেন। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলীর পৃষ্ঠপোষকতায় জেলা চ্যাম্পিয়নশীপ ব্যাডমিন্টনের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যাডমিন্টন উপ-কমিটির সভাপতি সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড. আক্কাছ উদ্দিন ভূঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরুন্নবী, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ডাঃ মোঃ জমির আলী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ ফখরুজ্জামান, সদস্য মোক্তার হোসেন, আব্দুল মোতালিব মমরাজ, ফেরদৌস আহমেদ, সফিকুজ্জামান হিরাজ। স্বাগত বক্তব্য দেন ব্যাডমিন্টন উপ-কমিটির সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মহিউদ্দিন চৌধুরী পারভেজ।
জেলা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এককে চ্যাম্পিয়ন হয় ফয়ছল এবং রানার্স আপ হয় রকি। দ্বৈত চ্যাম্পিয়ন হয় শিপলু ও রকি এবং রানার্স আপ হয় ফয়ছল ও অপু জুটি।
সংগ্রহ:দৈনিক খোয়াই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন