দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির সঙ্গে পরিচিতি ঘটানোর লক্ষ্য নিয়েই শুরু হয়েছে ভ্রাম্যমান কম্পিউটার ল্যাবরেটরি কার্যক্রম। ১৪ টি মাইক্রোবাস ও তিনটি জিপে কম্পিউটার ও ইন্টারনেট সংযোগকে ভিত্তি করেই বিভিন্ন এলাকায় তথ্যপ্রযুক্তির ধারণা ছড়িয়ে দেয়াই এই কার্যক্রমের লক্ষ্য বলে সরকারী তরফে জানা গেছে।
বাংলাদেশ অনলাইন কমিউনিটি কনফারেন্স ২০১০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আগামীতে দুর্গম এলাকায় যেখানে গাড়ি চলাচলের পথ নেই সেখানে নৌকার মাধ্যমেই এই কাজটি চালানো হবে। তিনি জানিয়েছেন, মাধ্যমিক স্তরের কয়েক হাজার স্কুলে কম্পিউটার থাকলেও এর ব্যবহার ঠিকমতো হচ্ছে না । এজন্য পাঠ্যবইয়ে কম্পিউটার শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ অনলাইন কমিউনিটি কনফারেন্স ২০১০ এর দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিলো শিশু ও কিশোরদের জন্য অনলাইন প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেমিনারে যোগ দেন আইসিটি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। একাধিক ওয়েবসাইটে কনফারেন্সটি সরাসরি সম্প্রচারিত হয়েছে।
এ অনুষ্ঠানটি ছিলো বাংলাদেশ অনলাইন কমিউনিটি কনফারেন্স এর প্রথম আয়োজন। এতে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো বিডিনিউজটোয়েন্টিফোরডটকম।
[link|http://tech.bdnews24.com/details.php?shownewsid=582|

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


