শত্রুকে হটিয়ে দেবে রোবট সাপ
০৫ ই মার্চ, ২০১০ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইসরাইলের প্রতিরক্ষা গবেষকরা একটি রোবট সাপ উদ্ভাবন করেছেন। সাপটি যে কোনো ধরনের ফাটল দিয়ে প্রবেশ করতে পারে এবং যেখানে প্রবেশ করবে সেখানের সব দৃশ্য ভিডিও করে শব্দসহ কেন্দ্রে পাঠাতে সক্ষম। শুধু তাই নয়, কোনো ফাটল দিয়ে গোপনে প্রবেশ করে বিস্ফোরকও রেখে আসতে পারবে সে। ফলে কিছু বুঝে ওঠার আগেই পতন ঘটবে শত্রুর এবং প্রকাশ হয়ে পড়বে শত্রুর অবস্থান ও প্রস্তুতি। জেরুজালেম পোস্টে ইসরাইলের চ্যানেল-২ এর বরাত দিয়ে এ তথ্য প্রকাশিত হয়েছে।
ভিডিও ক্লিপে দেখা গেছে, ৬ ফুট লম্বা একটি রোবট সাপ ছদ্মবেশে পাথর ও গাছ বেয়ে উঠে যাচ্ছে। তার মাথায় রয়েছে একটি ফ্ল্যাট ক্যামো লেন্স। সাপটি প্রতিবন্ধকতা এড়াতে প্রয়োজনে লম্বালম্বিভাবেও চলতে পারে। এর রিমোট কন্ট্রোল থাকবে একজন সেনার হাতে, যিনি ব্যবহার করবেন ল্যাপটপ। ওই ল্যাপটপ দিয়েই সাপটি নিয়ন্ত্রণ করা হবে এবং একই সঙ্গে দেখা যাবে সাপটি কী দেখছে আর কী শুনছে। তরপর নেয়া হবে শত্রুর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা। সাপটিকে আরও আধুনিক পর্যায়ে নিয়ে যেতে গবেষণা অব্যাহত রয়েছে। কোনো বদ্ধ ঘরে কী ঘটছে, না ঘটছে তা জানা একটা সময় আর কোনো ব্যাপারই না। দরজার ফুটো দিয়ে হয়তো কোনো দিন ঢুকে যাবে অতি সূক্ষ্ম কোনো রোবট সাপ। সজ্জিত থাকবে ক্যামেরা দিয়ে। ফলে আপনি তাকে না দেখলেও সে ঠিকই আপনার কথাসহ কার্যকলাপ সম্প্রচার করবে তার নিয়ন্ত্রকের কাছে। কিছুই আর গোপন থাকবে না।সূত্রঃ
View this link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন