দুপুরে পোলাও,ইলিশ মাছ, আর মাংস দিয়ে ভূরিভোজন শেষে আয়েস করে গা এলিয়ে দিয়েছে বিছানায়। আজ ঘরের বাইরে বের হবে না। শরত এর বৃষ্টি উদযাপন করবো।।।।।।উচ্চস্বরে গান বাজিয়ে উঠতি বয়সী ছেলেমেয়েরা বৃষ্টিযাপন করছে। ওদের উদযাপনের রঙ আলাদা। আমাদের সময় এটা না। তবুও সবকিছু মানিয়ে নেয়া, নিজের মতো করে বাঁচা।যখন মন আর বয়সের যুদ্ধে বয়স জয়ী হয়ে যায় সেখানে মনে কোন রঙ থাকে না। রঙ মাখতেও ভয় লাগে।ছাই রঙের আকাশে মেঘ ছাড়াই কোথায় যে এত বৃষ্টি লুকিয়ে ছিল! প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির ঝাপটা এসে আমাকে প্রায় ভিজিয়ে দিয়েছে। খারাপ লাগছে না। অনেকদিন এভাবে বৃষ্টিতে ভেজা হয় না। আজকের এই অনাকাঙ্ক্ষিত বৃষ্টি স্নান যদিও অনিচ্ছাকৃত তবুও এর বিশালত্ব অনেক। ইচ্ছে হচ্ছে দু’হাত দুদিকে ছড়িয়ে চোখ আকাশের দিকে রেখে ভিজতে। ঠিক মাঝ রাস্তায় হেঁটে যেতে ইচ্ছে হচ্ছে। সময় বড় বেয়াড়া। অসময়ে আমাকে ছোট শিশুর মত বানিয়ে দিতে চায় কিন্তু তার অপার গাম্ভীর্য বজায় রাখতে ইচ্ছেরা মনের ভেতর ছটফট করলেও সময়ের যেন করার কিছুই নেই। আমিও তাই নিরুপায় হয়ে বৃষ্টি পতন দেখছি আর তার সুর শুনছি।।।।।
আলোচিত ব্লগ
ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন
গভীর ক্রন্দন

মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।
সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন
বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন
ইসলামাবাদে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠান

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।... ...বাকিটুকু পড়ুন
আপা আর ফিরে আসবে না......
যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ
(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।