somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যশোরে যুবলীগের দুর্ধর্ষ সন্ত্রাসী শিমুল কারামুক্ত : বিশাল শোভাযাত্রাসহ বরণ

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যশোরে যুবলীগের দুর্ধর্ষ সন্ত্রাসী শিমুল কারামুক্ত : বিশাল শোভাযাত্রাসহ বরণ

আহসান কবীর যশোর অফিস

েজল থেকে ছাড়া পেয়েছে নওয়াপাড়ার কুখ্যাত সন্ত্রাসী শিমুল। গতকাল রাতে তাকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে বরণ করে বিশাল গাড়িবহরসহ নওয়াপাড়ায় নিয়ে যায় অনুসারীরা। শিমুলকে বরণ করতে যশোর আসায় গতকাল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীশূন্য হয়ে যায় শিল্পশহর নওয়াপাড়া।
দুর্ধর্ষ সন্ত্রাসী শিমুল নওয়াপাড়া পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। সে জাতীয় সংসদের হুইপ অধ্যক্ষ শেখ আবদুল ওহাবের ‘কাছের লোক’ হিসেবে পরিচিত। কয়েক মাস আগে সে সাংবাদিকদের পিটিয়ে দেশব্যাপী আলোচনায় আসে।
গতকাল রাতে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পায় আলমগীর হোসেন শিমুল। এর আগে সকালেই শিল্পশহর নওয়াপাড়ায় সাজ সাজ রব পড়ে যায়। দুই শতাধিক মোটরসাইকেল ও অর্ধশতাধিক মাইক্রোবাস-প্রাইভেট কার নিয়ে শিমুলের অনুসারীরা যশোর কেন্দ্রীয় কারাগারে আসার প্রস্তুতি নিতে থাকে। খবর পেয়ে সংবাদকর্মীরাও জড়ো হতে থাকেন কেন্দ্রীয় কারাগারের কাছে। অবস্থা বুঝে শিমুলের অনুসারীরাও কৌশল পাল্টায়। তারা গাড়িবহরের মূল অংশ শহর থেকে কয়েক কিলোমিটার দূরে রাজারহাটে রেখে দেয়। মাত্র কয়েকটি গাড়ি নিয়ে ঘনিষ্ঠ অনুসারীরা আসে জেলগেটে।
গতকাল যারা শিমুলকে বরণ করে নিতে গাড়িবহরে এসেছিল তাদের মধ্যে আওয়ামী লীগের কোনো সুপরিচিত নেতাকে দেখা না গেলেও ছিল তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের অনেকেই। নওয়াপাড়া শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আক্তার, এস্কেন্দার ওরফে এসকেন, জয়, কাঙাল, বিপ্লব, জয়নাল, নূর ইসলাম, কামরুল, আলী, লিটন ওরফে লিটন খোঁড়া, কামাল, জুয়েল, আরিফ, রতনকে দেখা যায় বহরে।
গত ২৭ নভেম্বর গভীর রাতে যশোর ডিবি পুলিশের একটি টিম নওয়াপাড়া থেকে গ্রেফতার করে শিমুলকে। তার বিরুদ্ধে পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ফারাজী মতিয়ার রহমানকে মারধর, মসজিদের ইমাম মাসুম বিল্লাহকে নির্যাতন, জামায়াত নেতা আবদুল করিমের হাত-পা ভেঙে দেয়াসহ অসংখ্য সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে।
শিমুলের বাহিনী এলাকায় ‘গামছা বাহিনী’ হিসেবেও পরিচিত। যশোর ডিবি পুলিশের ওসি শামিম মুসা জানান, অভয়নগর থানায় শিমুলের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।
ব্যবসায়ী ও নওয়াপাড়ার সাধারণ মানুষ জানান, অভয়নগরে প্রতিপক্ষের ওপর হামলা, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে শিমুল পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। প্রভাবশালী এক রাজনীতিকের ঘনিষ্ঠজন হওয়ায় ভয়ে তার বিরুদ্ধে কেউ মামলা পর্যন্ত করার সাহস পেত না।
অভয়নগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে হত্যার প্রতিবাদে গত ৬ মে আহূত হরতালের খবর ও ছবি সংগ্রহ করতে যশোর থেকে যাওয়া ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাত সাংবাদিককে প্রকাশ্যে মারপিট করে শিমুলের নেতৃত্বাধীন বাহিনী। এ ঘটনার পর যশোরের সাংবাদিকরা শিমুলের গ্রেফতার ও শাস্তির দাবিতে আন্দোলন গড়ে তোলেন। কিন্তু তত্কালীন পুলিশ সুপার কামরুল আহসান শাসক দলের স্বার্থ রক্ষায় শিমুলকে গ্রেফতার করা থেকে বিরত থাকেন। গত নভেম্বরে যশোরে নতুন পুলিশ সুপার যোগ দেয়ার পরদিন সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বৈঠককালে সাংবাদিক নেতারা অবিলম্বে শিমুলকে গ্রেফতারের দাবি জানান। পুলিশ সুপার জয়দেব ভদ্র সন্ত্রাসী শিমুলকে গ্রেফতারের আশ্বাস দেন। ২৭ নভেম্বর তাকে গ্রেফতারের মাধ্যমে পুলিশ সুপার প্রতিশ্রুতি রক্ষা করেন। গতকাল তার মুক্তির খবর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আদালত কাউকে জামিনে মুক্তি দিলে পুলিশের কী করার আছে?’
শিমুলের গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছায়। বিয়ের পর সে নওয়াপাড়ায় মামাশ্বশুর বাড়িতে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। মহাজোট ক্ষমতায় আসার পর সে যশোর-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অধ্যক্ষ শেখ আবদুল ওহাবের ‘কাছের লোক’ বনে গিয়ে বেপরোয়া হয়ে ওঠে। ক্ষমতার দাপটের কারণে স্থানীয় থানা পুলিশও তার টিকিটি স্পর্শ করতে পারেনি।





সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×