somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাজারো স্বপ্ন চোখে নিয়ে, কপাল পোড়া একজন নাগরিক।

১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরীক্ষার শেষ দিন ছিল আজ। অনেক দিন পত্রিকা পড়ি না। একটা সময়ে মাতৃ ভূমির প্রতিদিনের সংবাদ না পড়ে দুচোখে ঘুম আসতো না।
আজ বেশ হলো প্রায় ছয় মাস, একদমই পত্রিকা পড়িনি। প্রায় ৫ বছরের বুকের ভিতরে জমে থাকা অভিমান আর কষ্টগুলোর জন্যই হয়তো।
আর কতো সহ্য করব হে মা জননী জন্মের পর থেকেই দেখতে দেখতে আমি ক্লান্ত।

পাতা খুলেই বিরাট হেডলাইন। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জন্য মন্ত্রিসভায় ঐক্যমত।
সারা বিশ্ব যেখানে জলবায়ু, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ইত্যাদি অতি গুরুত্বপূর্ণ বিষয়ে বিষয়ে করণীয় নিয়ে চিন্তিত। সেখানে আমাদের প্রতিনিধি দল উন্নত বিশ্বের কাছে থেকে কত টাকা আদায় করা যায় তার ফন্দি ফিকিরে মত্ত। কত টাকা দরে কতটুকু কার্বন সশ্রয় করলে কত লাভে বিক্রি করলে ভালো, তাই নিয়ে তালি বাজাচ্ছেন। আর হুজুর হুজুর করে বিলিয়ে দিচ্ছেন প্রাণ ইঊরোপ, আমেরিকার তরে।

ঘুর্নিঝড় আইলা, নার্গিস, সিডর এর ছোবলে যারা হারিয়েছে সর্বস্ব তাদের খোজ স্বয়ং দূর্যোগ প্রতিমন্ত্রি রাখেন কিনা সন্দেহ।
প্রতি বছরই বারছে বন্যা, ঘুর্নিঝড়, জলোচ্ছাস, ভুমিকম্প। আমাদের সরকারের তাতে কি মাথা ব্যথা। কোপেনহেগেনে সম্মেলন হোক আর চাঁদের দেশে, আমরা নতুন গাড়ী কিনবো জাতিসংঘের টাকায়। এই তো সব। মানুষ মরছে তাতে কি।
আমরা ব্যস্ত আমাদের আখের গোছাতে।

আমরা হয় নতুন কাউন্সিল করবো, নতুন কমিটি করবো। আন্দোলন করবো কেমন করে পরের বার ক্ষমতায় যেতে পারি, আর না হয় আমরা জাতির পিতার হত্যাকান্ডের বিচার অথবা যুদ্ধপরাধীর বিচারে কাটিয়ে দিই নাহয় আরো ৫ বছর। দেশের মানুষের এত সময় কোথায় মনে রাখার। দিন আনতে তাদের পান্তে ফুরোয়।

সাফ ফুটবলে প্রধান মন্ত্রির স্মারক চিহ্ন নেই, অই কে আছিস এখনি তদন্ত কমিটি কর। একে মার তাকে ধর। নিত্য এই খেলা দেখতে দেখতে শুধু আমি নই, সারা জাতি হয়তো ক্লান্ত। যারা সংস্কার চেয়ে ছিলেন সব দলেই তারা অবাঞ্ছিত। ঊপেক্ষা আর অবহেলা তাদের সাথি।
তাতে কি স্বাধীনতার ঘোষক আর জাতির জনক নিয়েই তো পার করা যায় আরো ৫০ বছর। আমাদের ছেলে মেয়েরা পড়বে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, বিদেশে। আর সাধারন মায়ের সন্তানেরা বলি হোক ছাত্র রাজনীতি আর ড্রাগের। কি আসে যায়। আমরা আছি আমরাই থাকবো। হয় সরকারী দলে নাহয় বিরোধী দলে চেয়ার তো থাকবে আমাদেরই।

খুলনা, বরশাল সাগর গর্ভে চলে গেলে আমরা তদন্ত কমিটি করবো। সিলেট ভুমিকম্পে বিলীন হলে আমরা, উন্নত বিশ্বের সাহায্যের জন্য কান্না-কাটি করবো। আর দেশের মানুষ না খেয়ে থাকলে আমরা টাকার পাহাড় জমাবো সুইস ব্যাংকে। এই আমাদের নীতি।
জলবায়ূ পরিবর্তনে আমাদের মাথাব্যাথা নেই। গ্লোবাল ওয়ার্মিং কি খায় না মাথায় দেয় তা আমাদের জেনে কি লাভ। আমরা বাংলাদেশের রাজনীতিবিধ, মন্ত্রি আমরাই সর্বে সর্বা।

হায়রে আমার দেশ, কবি সত্যি বলেছিলেন। " এরা তোমায় কিছু দেবে না মা, শুধু চেয়ে আছ মিছে ভানে।"
হাওয়ার উপরে চলছে আমার প্রিয় স্বদেশ। ঈশ্বর তাহার মংগল করূন।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×