somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পবিত্র হোসাইন
মাঝে মাঝে নিজেকে আঠেরো শতাব্দীর অঘোষিত সাফল্যহীন কবি মনে হয়। যার কিছু লেখা নামহীন বাজারি পত্রিকায় ছাপা হয়ে ছিল কিন্তু কেউ তা পড়ে দেখিনি।

আমি এসেছি -(৩য় এবং শেষ পর্ব)

২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি এসেছি -(১ম পর্ব)

আমি এসেছি -(২য় পর্ব)


৪র্থ পরিচ্ছেদ-

ফিলিপাইনের একটি জাতীয় উৎসব সিনুলগ । মূলত এটি ধর্মীয় উৎসব হলেও পরবর্তীতে এটি জাতীয় ভাবে রুপ নেয় । প্রতিবছর জানুয়ারি মাসের তৃতীয় রোববারে সিনুলগ উৎসব অনুষ্ঠিত হয়।সান্টো নিনোর ছবিকে সম্মান প্রদর্শনের জন্য এক ধর্মীয় নাচের আয়োজন করা হয় ।
দুইদিন ব্যাপী এ উৎসব চলে । নিরাপত্তার স্বার্থে সরকারি নির্দেশনায় নির্দিষ্ট অঞ্চল গুলোতে সকল মোবাইল কোম্পানী গুলো তাদের সিগন্যাল বন্ধ রাখে । আর এর ফলে জিনিনের ফোন সংযোগ বন্ধ ।

এই দুইদিন আমার অবস্থা কেমন ছিল তা বর্ননা করার মত নয়। আমার মনে আছে ঐই দুই দিন আমি পানি ছাড়া কিছু খেতে পারি নি । আর জিনিনের অবস্থা ছিল আরও ভয়াবহ ।

দেখতে দেখতে ৬ মাস চলে গেল । আমি আবার শিকাগো চলে আসি । তাতে জেনিন কিছুটা শান্তি পায় । শিকগোতে ফিরে প্লান অনুযায়ী মালদ্বীপের জন্য প্রস্তুতি চলতে থাকে । সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আগামী মাসে সেখানে যাব ।কিন্তু সবার ভাগ্যে সব থাকে না । কথায় আছে- যায় দিন ভাল আসে দিন খারাপ । একরাতে রিসেলার ফোনে ঘুম ভাঙে আমার ।

-পবিত্র !

-কি খবর রিসেলা ?

-তুমি কি ফিলিপাইন আসবে ?

-কেন কি হয়েছে ? সব ঠিক আছে তো ?

-না ! ঠিক নেই , তোমাকে কিছু কথা বলব , মানসিক ভাবে প্রস্তুতি নাও ।

রিসেলার কথায় আমার পায়ের নিচের মাটি সরে গেছে । ২০ তলার ছাদে থেকে মাটিতে পড়লে যেমন লাগবে , আমার অনুভূতি এই মুহূর্তে তেমন । পুরো শরীরে বিন্দু মাএ শক্তি নেই । হাত গুলো কাঁপছে । যেকোন মূল্যে আমি ফিলিপাইন যেতে চাই ।

৫ম পরিচ্ছেদ-

রাতের বৃষ্টি আমি ভয় পাই । তবে আজ তা লাগছে না । ফিলিপাইন এয়ারপোর্টের লাল-হলুদ আলোয় বৃষ্টি গুলো যেন জ্বল জ্বল করছে । আমাকে নিতে কিছুক্ষন আগে রিসেলা এসেছে । আমি আর রিসেলা বসে আছি এয়ারপোর্টের সেই ছোট ব্রেঞ্চে । তার হাতে জিনিনের লেখা ২০ পৃষ্ঠার একটি চিঠি ।

জেনিন , তুমি একটা মিথ্যুক !!!
তুমি বলেছিলে -“আমি তোমার শহরের মায়া ছাড়তে পারব না , একটি সুঘ্রান আমার পিছু ছাড়বে না “
কই ? আজ আমি এসেছি তোমার শহরে , কোন সুঘ্রান তো পাই না !!!

সেদিন আমার কলিজার শত শত ছিদ্র আর চোখ ভরা কান্না নিয়ে তোমার শহরে গিয়েছিলাম কিন্তু তুমি আসনি । তোমার সাথে আমার এমন কথা ছিল না ।
তুমি অভিমান করে এ পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলে । প্রতিটি স্বপ্ন আজ আমার ধূষর । আমি তোমার মত করে কাউকে ভালবাসতে পারব না ।তোমার হাতটি ধরার সৌভাগ্য আমার হয়নি। সামনে দাড়িয়ে বলতে পারিনি কতটা ভালবাসি ।
সেদিন ম্যাকটানের আকাশ ভারী ছিল আমার আর্তনাদে । অঝরে কেঁদেছিল আমার হয়ে । এখনও আমার কানে বাজে তোমার শেষ কথা গুলো ।জানি তুমি কোনদিন ফিরবে না, তবু তোমার অপেক্ষায় আমি বসে থাকি । তোমার লেখা ২০ পৃষ্ঠার চিঠির গল্প আজও আমাকে কাঁদায় । আমি কোনদিন কাউকে তা বলতে পারব না ।

এ চিঠির গল্প শুধু আমার, শুধুই আমার ...

সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি বিলাস!

লিখেছেন রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮



বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক... ...বাকিটুকু পড়ুন

আকাশের ঠিকানায় চিঠি দিলাম

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৬

প্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।



আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

×