somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোথায় তিনি?

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের সার্কভূক্ত প্রতিবেশী দেশ শ্রীলংকা। ছোটবেলায় ভূগোল পড়ার সময় দেখেছি, তখনই তাদের শিক্ষার হার ৯০% এর উপরে। এখন নিশ্চয়ই আরো অনেক বেড়েছে। উন্নয়নের বিভিন্ন সূচকে এদেশের অবস্থান খেয়াল করুন।বলা হয় যদি এদেশের তামিল বিচ্ছিন্নতাবাদী সমস্যা না থাকত তবে দেশটি আজ সিঙ্গাপুরের পর্যায়ে থাকত। বছরের পর বছর এদেশটি তামিল সমস্যায় জর্জরিত ছিল। তামিলদের স্বাধীনতা সংগ্রামে দেশটি পিছিয়ে গেছে।এই সমস্যাটার পিছনে কাদের ইন্ধন ছিল সবাই জানে। দেশপ্রেমিক সরকার যারা শক্ত হতে গিয়েছে হয় প্রাণ দিয়েছে (প্রেমাদাসা), অথবা জুলিয়াস জয়বর্ধনের মত সেদেশে ভারতের সৈন্য ঢুকিয়ে জনগণের নিন্দা কুড়িয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তারা রাজাপাক্ষের মত একজনকে পেয়েছে যিনি শক্তহাতে প্রতিবেশী দেশটির রক্তচক্ষু উপেক্ষা করে সফলভাবে পুরো বিদ্রোহকে দমন করেছেন। তিনি মানবাধিকার লংঘন করেছিলেন কিনা সেটা ভিন্ন প্রসংগ। ভবিষ্যত শ্রীলংকার ইতিহাসে রাজাপাক্ষের আলাদা অবস্থান থাকবে সে নিয়ে কোন সন্দেহ নাই।

এবার ক্রিকেটে আসি। একসময় যে দলটি খেলতে নামলে আগেই সবাই হিসাব করত কত বড় ব্যবধানে হারবে! আজ তারা শুধু বিশ্বকাপই জিতে নাই, বিশ্ব ক্রিকেটে আজ পরীক্ষিত পরাশক্তি। ক্রিকেট থেকে শুরু করে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের সফল সমাপ্তি এবং উন্নয়নের বিভিন্ন সূচকে অগ্রগামীতা ! খেয়াল করেছেন? আর আমাদের কি অবস্থা!!
পদলেহন করে বিশ্বে কোন জাতি উন্নতি করতে পেরেছে বলে আমার জানা নেই।

শেষ কথা ও কিছু প্রশ্ন:
* পদ্মা আজ পানিশূন্য (পানি চুক্তি অবশ্য বহাল আছে এবং যে চুক্তির জন্য একসময় নুবেল আশা করা হচ্ছিল!!!)।
* টিপাইমুখ বাঁধের কি অবস্থা কেউ জানে না। সব চুপচাপ। যেদেশে এই বাঁধ হবে তারা এর বিরুদ্ধে উচ্চকন্ঠ হলেও আমাদের নিজ দেশেই এর পক্ষে সাফাইয়ের অভাব নেই।
* ট্রানজিটের বিনিময়ে শল্ক চাওয়া নাকি অসভ্যতা।
* সুন্দরবন ধ্বংসের প্রক্রিয়া শুরু।
* ঢাক-ঢোল পেটানো তিস্তা চুক্তির কোন খবর নেই।
* ছিটমহল বাসীর দুর্দশার আজও কোন নিষ্পত্তি হল না।
* সীমান্তে মানুষ হত্যা চলছে অবাধে।
* বাংলাদেশ-ভারত চুক্তিতে কি আছে জনগণ কোনদিন হয়ত জানবে, যখন কিছুই করার থাকবে না।

মাহাথির না হোক, আমরা কি একজন রাজাপাক্ষের মত নেতা আশা করতে পারি না? যার কাছে দেশের স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণ, আত্মমর্যাদাই হবে সবার উপরে। কবে পাব তাকে আমরা বলতে পারেন?
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৭



জনাব তারেক রহমান,
আসসালামু আলাইকুম।

আমি প্রথমেই জানাতে চাই, ভারতের সাধারণ জনগণের সাথে বাংলাদেশের মানুষের কোন বিরোধ নেই। ঐ দেশের সাধারণ জনগণ আমাদের সাথে শত্রুতা পোষণ... ...বাকিটুকু পড়ুন

রাজাকারনামা-২ (অপরাধির জন্য আমাদের,মানবতা ! বিচিত্র এই দেশের মানুষ!!)

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৫



সনজীদা খাতুন তখন ইডেন কলেজে কর্মরত ছিলেন । ইডেনের মেয়েরা 'নটীর পূজা' নামে একটা নাটক করেছিলো। সেই নাটকে একেবারে শেষের দিকে একটা গান ছিলো। তিনি ছাত্রীদের সেই গানটা শিখিয়েছিলেন।... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×