
অনেক তৃপ্ত হলাম এই বসন্তে
অনেক ক্ষুব্ধ হয়েছি গত শীতেও
অনেক আনন্দ পেয়েছি গত হেমন্তে।
অনেক কিছু জলাঞ্জলি দিয়েছি গত শরতে
অনেক, অনেক কিছু হারিয়েছি গত বর্ষায়ও
অনেক তান্ডব সয়েছি গত গ্রীস্মে।
অনেক যাতনা, ব্যাথা হদয় নীড়ে
অনেক বেদনা, হাকাকার হদয় পটে
অনেক উপভোগ, আমেজ হদয় সন্নিকটে।
অনেক উষ্ণতা, ধানের সুতীব্ ঘ্রাণ মনে
অনেক ঠকঠকানি, ফসলের রং দেখা
অনেক আশা, উদ্দীপনা এই মন্দিরে।
অনেক, অনেক সময়, অনেক বিষয়
এরকম অনেক সমস্যা, না বলা কথা
জরা, গ্লানি, পাপ, অপরাদ, অভিমান।
ম্লাণ মূচ্ছর্না-
বিষন্ন একাগ্রতা
অবরোধ, অভিশাপ ভুলে
নতুন শপথ উচ্চারনে
এসো শুরু করি-
হে পহেলা বৈশাখ।
২৬, মার্চ’১৯৯৫খ্রীঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

