somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন ম্যাজিসিয়ান

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


*
লোকটা ভেবেছিলো, চাইলেই সে তার সন্তানদের খুশি করতে পারে। এমন অদ্ভুত ভাবনা কী করে তার মাথায় এলো বলা কঠিন। স্বল্প রোজগারের চাকুরি আর হাড়ভাঙা খাটুনি, সাথে বিনা বেতনের ওভার টাইম, এমন অবস্থায় একজন লোক কী করে এমন ভাবতে পারে? তবে তারপরেও সে ঘরে ফিরে বাচ্চাদের সময় দিতো। ঘোড়া হতো, গরু হতো, মাছ হতো, পাখি হতো, ভূত হতো!
এভাবে চলছিলো বেশ। বিপত্তি বাধলো একদিন শখ করে দোকান থেকে এক পাতা সিভিট কেনার পর থেকে। চকলেট, বার্গার অথবা মাংস খাবার সুযোগ সুযোগ তো তেমন হয় না তার সন্তানদের। তাই সেই গোলাকৃতির শুষ্ক ট্যাবলেটেই অমৃত খুঁজে পেলো অপুষ্ট শরীরের শিশুদ্বয়।
লোকটা ভাবতেও পারে নি ক্ষণিকের আবেগে নেয়া সেই অপচয়কারী সিদ্ধান্তটি তার এতটা আর্থিক ক্ষতি করবে। প্রতি দিন দুজনকে একটি করে সিভিট না দিলে তারা শুরু করে কান্নাকাটি,ঝগড়াঝাটি, অশান্তি। কী করা যায়, কী করা যায়?
লোকটা ভাবলো। অনেক ভাবলো। একসময় সে চমৎকার একটা সিদ্ধান্ত নিলো। সে জাদু দেখাবে তার সন্তানদের।
*
-বাবা’রা, চোখ বন্ধ করো তো! তোমাদের এখন কী দিবো বলো তো?
-কী বাবা?
-সিভিট!
-ইয়েয়ে!
লোকটা মানিব্যাগ থেকে একটি সিভিট বের করলো। মোড়ক থেকে খুলে নিয়ে ভেঙে দু ভাগ করলো। বাচ্চাদের মুখে পুরে দিলো একটি সিভিটের দুটি খন্ডাংশ।
খরচ কমে অর্ধেক হলো, বাচ্চারাও খুশি। বাচ্চাদের হাসি দেখে ম্যাজিসিয়ান তৃপ্ত মনে একটি দীর্ঘশ্বাস গোপন করলো।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১১
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×