somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি ভুল মানুষের কাছে এসেছো, ক্যান্সার!

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু কিছু মানুষ থাকে, তাদের সাথে সাধারণ গণিত অথবা জীববিজ্ঞানের সূত্র খাটে না। সমীকরণ সমাধান করে যখন ফলাফল যখন আসে শূন্য, তারা কীভাবে যেন সেটাকে ১ বানিয়ে ফেলে। জানা আপা তেমনই একজন মানুষ। আমি বরাবরই জানতাম তার কিছু সমস্যা আছে। সমস্যাগুলি হরমোনগত। আমার আপনার শরীরে যে জীবনরস প্রবাহিত হয় সেগুলির থেকে জানা আপারটা আলাদা। আমার আপনার যেখানে হুমকি খেয়ে চুপ করে যাওয়ার কথা, তিনি সেখানে বুক চিতিয়ে দাঁড়ান। আপনারা হয়তো প্যাশন, ইমোশন, Cause এসব শব্দের সাথে পরিচিত। আমাদের কারো সিনেমা দেখা প্যাশন, কারো বিরিয়ানি খাওয়া প্যাশন আসল প্যাশন কাকে বলে, একটা Cause এর জন্যে কীভাবে লড়াই করতে হয়, এটা জানতে জানা আপাকে দেখলেই হবে। সামহয়্যারইন ব্লগ কোনো ছোট সাইট না। এটার সার্ভার আর নিরাপত্তা ব্যবস্থা অতি শক্তিশালী। এর পেছনে প্রতি বছর বিপুল পরিমাণ টাকা খরচ হয়। এই খরচ জানা আপা বছরের পর বছর দিয়ে আসছেন বিশাল লোকসানের বোঝা টেনে। এই সাইট বারবার বন্ধ করে দেয়ার চেষ্টা করা হয়েছে, কত বড় বড় সরকারী রাঘব বোয়াল এর পেছনে লেগেছে, তারা হেরে গেছে এই একজন মানবীর কাছে। তার এইসব লড়াইয়ের মানে আমি বুঝি না। কিন্তু তিনি এই লড়াই চালিয়ে যাচ্ছেন বলে আপনারা এই প্লাটফর্মে এসে মনের সুখে ঝগড়াঝাঁটি করতে পারছেন একে অন্যের সাথে।
গত কয়েক বছর ধরেই তাকে অসহনীয় সব দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়েছে। সামু বিষয়ক প্রতিকূলতা তো আছেই, এরপর তিনি হারিয়েছেন তার মাকে, হারিয়েছেন পুত্রসম ভাগ্নেকে, আর এখন ক্যান্সার এসে বাসা বাঁধল। আমি তার মেডিকেল রিপোর্ট দেখি নি, আমি জানি না ডাক্তাররা কী বলছেন, জানি না কতটুকু ছড়িয়েছে, শুধু জানি যে ক্যান্সার ভুল মানুষের কাছে এসেছে। জানা আপা ভুগবেন, কষ্ট পাবেন, তাকে যেতে হবে কষ্টকর চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে, কিন্তু এই অসময়ে এসে গেঁড়ে বসার জন্যে ক্যান্সারকেই একসময় রাস্তা মাপতে হবে।

জানা আপা, আপনার অনিঃশেষ শক্তির সাথে আমাদের ভালোবাসাও যোগ করে নিয়েন। এই লড়াই এখন আর আপনার একার না।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৯
২৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটু চালাক না হইলে আসলে এআইয়ের দুনিয়াতে টেকা মুশকিল।

লিখেছেন Sujon Mahmud, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:২৫



সকাল থেকে চ্যাটজিপিটি আর ন্যানো ব্যানানার কাছে ঘ্যান ঘ্যান করছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পশ্চাৎদ্বেশ চাটে, এইটার একটা ছবি তৈরি করে দাও।

শালারা দিবেই না।... ...বাকিটুকু পড়ুন

ডিপস্টেট তাহলে সসস্র বিপ্লবের গোলা বারুদের সরবরাহকারী! জঙ্গি আসিফ’কে কেউ প্রশ্ন করেনি ‼️

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট-এর বিরুদ্ধে যখন জুলাই-আগস্ট মাসে তথাকথিত “মুভমেন্ট” চলতেছিল, তখন এটাকে অনেকে খুব ইনোসেন্টভাবে “পিপলস আপরাইজিং” বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা খুবই সিম্পল—এইটা কি আসলেই স্পনটেনিয়াস... ...বাকিটুকু পড়ুন

আমলারা কেন শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ২:২০


ডিপ স্টেট নিয়ে আজকাল চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুকের কমেন্ট বক্স সবখানেই বেশ জমজমাট আলোচনা। কেউ বলছেন দূতাবাস, কেউ বলছেন মিলিটারি, কেউ আবার আঙুল তুলছেন কোনো বিশেষ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৫

লিখেছেন রাজীব নুর, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৯:২৫



আমি একজন প্রতিভা শূন্য মানুষ।
আমি দুটো কাজই পারি, এক, মাথা নিচের দিকে রেখে পা উপরের দিকে রাখতে। তাও বেশিক্ষণ পারি না। বড়জোর এক মিনিট। দুই হচ্ছে আমি সুপারম্যান... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

×