somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"মোসাদ" ইসরাইলের রহস্যময় দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা -৩

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

***কর্মকৌশল ***

কাজের সুবিধার্থে
মোসাদকে আটটি বিভাগে ভাগ করা
হয়েছে। উল্লেখযোগ্য বিভাগগুলো
হচ্ছে তথ্য সংগ্রহ বিভাগ, রাজনৈতিক
যোগাযোগ বিভাগ, বিশেষ অপারেশন
বিভাগ, ল্যাপ বিভাগ, গবেষণা
বিভাগ, প্রযুক্তি বিভাগ। তথ্য সংগ্রহ
বিভাগ হচ্ছে মোসাদের সবচেয়ে বড়
বিভাগ। গুপ্তচরবৃত্তির সময় এর কর্মীরা
বিভিন্ন রূপ নেয়। একই কাজে বহুরূপী
আচরণ প্রায়ই লক্ষণীয়। এ বিভাগের
কাজের প্রধান ক্ষেত্র হচ্ছে কূটনৈতিক
ও বেসরকারি কর্মকর্তা। মোসাদের মাঠ
পর্যায়ের গোয়েন্দাদের কাটসাস
বলে। সিআইএ এ পর্যায়ের
গোয়েন্দাদের কেইস অফিসার বলে।
ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ১৩ থেকে ১৪টি
অপারেশন এ বিভাগ এক সাথে করতে
পারে। এই বিভাগের অধীনে অনেক
ডেস্ক আছে। সেখানে একজন করে ভূ-
রাজনৈতিক বিশেষজ্ঞ রয়েছে।
বিশ্বের বিভিন্ন স্থানে সক্রিয়
স্টেশনগুলোর সাথে এই বিভাগ
যোগাযোগ রক্ষা করে। রাজনৈতিক
যোগাযোগ বিভাগের কর্মীরা
দেশের রাজনৈতিক নেতা, অন্য
দেশের গোয়েন্দা সংস্থা ও যেসব
দেশের সাথে ইসরাইলের কূটনৈতিক
যোগাযোগ নেই সেসব দেশের সাথে
যোগাযোগ রক্ষা করে। প্রয়োজনে অর্থ
ও নারীসহ নানাবিধ সুবিধা দিয়ে তথ্য
সংগ্রহ করে। এ ছাড়া অন্য দেশের
কূটনৈতিক ও দূতাবাসের কর্মকর্তাদের
সাথেও এই বিভাগের কর্মীরা ঘনিষ্ঠ
যোগাযোগ রাখে। বিশেষ উদ্দেশ্যে
বিভাগকে মোসাদ মেটসাদা (
Metsada) বলে। গুপ্তহত্যা, আধা-সামরিক
অপারেশন, নাশকতামূলক কাজ,
রাজনৈতিক কলহ তৈরি, মনস্তাত্বিক
যুদ্ধাবস্থা তৈরি বা প্রোপাগাণ্ডা
চালানো এই বিভাগের কাজ। মোসাদ
গোয়েন্দা কর্মকাণ্ডের প্রতিদিনের
তথ্য এবং সাপ্তাহিক ও মাসিক
পর্যবেক্ষণ রিপোর্ট তৈরি করে।
গোয়েন্দা তৎপরতা চালানোর
সুবিধার্থে বিশ্বের বিভিন্ন দেশকে
১৫টি ভাগে বিভক্ত করা হয়েছে।
গোয়েন্দা কমিউনিটি : গোয়েন্দা
তথ্য সংগ্রহ, ধারণা ও তত্ত্ব প্রচার,
গবেষণা কাজের জন্য ইসরাইলি
ইন্টেলিজেন্স কমিউনিটি গঠন করা।
ইসরাইলের ভেতরে ও বাইরে কাজ করে
এমন সব গোয়েন্দা সংস্থা নিয়ে এই
কমিউনিটি গঠন করা হয়। এর বর্তমান
প্রধান সদস্য হচ্ছে, আমান, মোসাদ ও
শাবাক। মিলিটারি ইন্টেলিজেন্স,
এয়ার ইন্টেলিজেন্স ডিরেক্টরেট,
নেভাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট,
ইন্টেলিজেন্স কর্পস, চারটি আঞ্চলিক
গেয়েন্দা সংস্থা আমান’র অন্তর্ভুক্ত।
মোসাদের কার্যক্রম হচ্ছে দেশের
বাইরে। সাবাক প্রতিষ্ঠা করা হয়েছে
ইসরাইলের অভ্যন্তরে ও দখলকৃত ভূখণ্ডে
গোয়েন্দা তৎপরতা চালানোর জন্য। এ
ছাড়াও ইসরাইলের পুলিশ বাহিনীর
গোয়েন্দা বিভাগ ও পররাষ্ট্র
মন্ত্রণালয়ের সেন্টার ফর পলিটিক্যাল
রিসার্স এই কমিউনিটির অন্তর্ভুক্ত।
সোভিয়েত ব্লকে ইহুদি ধর্ম প্রচারের
দায়িত্বে থাকা নেটিভ ও গোপন
প্রযুক্তি উদ্ভাবন ও নিয়ন্ত্রণের জন্য
গঠিত লেকেম এই কমিউনিটির অন্তর্ভুক্ত
ছিল। নেটিভকে বর্তমানে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অন্য
বিভাগ হিসেবে নেয়া হয়েছে। আর
লেকেম বিভাগ বন্ধ করে দেয়া
হয়েছে। অবশ্য এর কার্যক্রম বিভিন্ন
বিভাগের মধ্যে ভাগ করে দেয়া
হয়েছে।

-চলবে
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিশুদের পর্যবেক্ষণ, শিশুদের ভালোবাসা

লিখেছেন খায়রুল আহসান, ২৬ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪৩


Two for joy!

আমার চার বছরের নাতনি আলিশবা আমাকে ব্রীদিং এক্সারসাইজ করতে দেখলে সে নিজেও শুরু করে। যতটা পারে, ততটা মনোযোগের সাথে অনুকরণ করতে চেষ্টা করে। আমি ওকে দেখলে কিছু... ...বাকিটুকু পড়ুন

আপনি ধার্মিক না মানুষ?

লিখেছেন রাজীব নুর, ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৮



ধার্মিক হওয়া কোনো কাজের কথা নয়।
ধার্মিক হওয়া সহজ। বিজ্ঞানী হওয়া সহজ কথা নয়। পিএইচডি করা সহজ কথা নয়। সেই তুলনায় কোরআন মূখস্ত করা সহজ। জন্মগত ভাবে আমি বাপ... ...বাকিটুকু পড়ুন

ISD মোবাইল, TNT ফোন।

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৮

২০০১ সালে কম মানুষের হাতেই মোবাইল ছিলো। মোবাইল ছিলো বড়লোকী পরিচয়। সে সময় সকল মোবাইল থেকে ইন্টারনেশন্যাল ফোন ও টেলিফোন থেকে কল আসার সুবিধা ছিলো না। মুষ্টিমেয় সিমের বিদেশ থেকে... ...বাকিটুকু পড়ুন

'মানুষ' হওয়া খুব সোজা, 'মুসলমান' হওয়া কঠিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৪



একটু আগেই ভাবছিলাম, মানুষ হওয়াটা খুব সহজ। বাবা-মা জিংজিং করে আমাদের পৃথিবীতে এনেছেন, এতে আমাদের কৃতিত্ব কোথায়! কোন কৃতিত্ব নেই। আমরা অটো ভাবেই 'মানুষ' হিসেবে জন্মগ্রহণ করেছি। দুইজন মানব-মানবীর... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

×