ঝুম ঝুম বারি ঝরে চলে যেন
গগনের কান্না,
দু'হাত বারিয়ে দিয়ে কেউ ভেজে একেলা।
মেঘ ডেকে তটস্থ করে তাকে,তাও থামেনা
এই স্নান... তৃষ্ণার্ত শরীর তার চায়,
জলের বিস্ফোরণ।
চারিদিক ডুবে যায়, তার চোখ ভিজে আসে সাথে,
লুকিয়ে যায় অশ্রু তার মেঘাশ্রুতে।
ঝোড়ো দমকা হাওয়া প্রকৃতির সম্ভ্রম কাড়ে,
দৃঢ় বৃদ্ধ বৃক্ষের মত দাঁড়িয়ে থাকে সে সংকল্পে।
ঘন কালো মেঘের ওপারে দৃষ্টি তার, যেখানে-
ক্ষীণ আলোক ভ্রুণ বেড়ে ওঠে শূন্যের জঠরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


