চাঁদের হাসি
১১ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রচন্ড গরমের একরাতে খোলা মাঠে আকাশের দিকে তাকিয়েছিলাম। দেখলাম আকাশে এমন কালো রাতেও একটা চাপা আলো হাসছে। একটা হালকা আলোর পরশ আছে পুরো আকাশ জুড়ে। একটু ধাক্কা খেয়ে গেলাম। এ যে চাঁদের কারসাজি বুঝতে পারছিলাম। কিন্তু নিজের চোখে দেখতে না পেয়ে বিশ্বাসও করতে পারছিলাম না। ভাল করে চোখ বুলিয়ে নিলাম আকাশে। কোনো তারা ছিল না, তবে সত্যিই চাঁদ ছিল। মেঘও ছিল, তবু চাঁদের অস্তিত্ব ঠিকই বোঝা যাচ্ছিল। মনে হচ্ছিল গোল কোনো উৎস থেকে কোমল একটা আলো আসতে চাইছে। কিন্তু মেঘের ঘন চাদর জেদ ধরে তাকে আসতে বাঁধা দিচ্ছে আর কোমল আলোটা তার ব্যাপকতা নিয়ে পুরো আকাশে রহস্যময়ভাবে ছড়িয়ে যাচ্ছে। ভেবে অবাক হয়েছিলাম কত সহজে ঐ দুরের চাঁদ নিজের সাথে সাথে পুরো আঁধার কালো আকাশকে হাসিয়ে দিচ্ছে !
একটা অদ্ভুত ব্যাপার আমার চোখে পড়েছিল তখন। যখন খোলা কালো মেঘহীন আকাশে চাঁদের দেখা পাই তখন মনে হয় চাঁদটা ঐ আকাশের গায়ে লেগে আছে। হাত বাড়িয়ে দিলেই ছুঁয়ে দেখা যাবে। খুব কাছে কাছে মনে হয়। অথচ সেই রাতে মেঘের ওপারে চাঁদকে দেখে বুঝতে পারছিলাম চাঁদের দুরত্ব। গাণিতিক হিসেবে যেটা কয়েক লক্ষ মাইল। পরিষ্কার বুঝতে পারছিলাম হাত বাড়ালেই এই চাঁদকে ছোঁয়া যাবে না। এরপরেও শিশুর মতো একবার হাত বাড়িয়ে দিয়েছিলাম।
খুব আশ্চর্যভাবে আমি ছোটবেলা থেকেই দেখছি সবসময় চাঁদ একটা রূপকথাকে শুরু করে আর মেঘেরা সবসময় বাস্তবতার মতো এসে ঐ রূপকথাকে মাঝপথে থামিয়ে দেয়।
পুনশ্চঃ গতরাতেই বুঝতে পেরেছি সবকিছুর শেষে ঐ মেঘগুলোই বাস্তব।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১

আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?
আমার...
...বাকিটুকু পড়ুন
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে...
...বাকিটুকু পড়ুন
(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা...
...বাকিটুকু পড়ুন
জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।...
...বাকিটুকু পড়ুন