আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র।সে যেমন ভালো,ঠিক তেমন ই ভালো সন্তান।আসাদ যথারীতি ক্লাস করে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে একটা জটলা দেখে দাঁড়ালো।জটলা ছিল ম্যাজিক কে ঘিরে।
আসাদ অনেক মনোযোগ দিয়ে ম্যাজিক দেখতে লাগলো।সে যখন বাড়ি ফিরে আসলো,তখন তার মনোজগতে অনেক পরিবর্তন এসে গেছে।পড়তে আর আসাদের একটু ও ভালো লাগে না।সে চুপচাপ বসে থাকে,বিশ্ববিদ্যালয় এ ও একসময় যাওয়া ছেড়ে দিলো।
একদিন সে বের হল জাদু শেখার জন্য কিন্তু যারা ম্যাজিক দেখায়,সব ই তো হাতের কৌশল।এতে আসাদের মন ভরে না,সে আসল জাদু শিখতে চায়।এর সন্ধানে আসাদ বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে।
একসময় সে ঈশ্বর প্রদত্ত কিছু ক্ষমতা লাভ করে।সে অনেক কিছু ই বুঝতে পারে,চোখ বন্ধ করে ও সব কিছু দেখতে পায় কিন্তু সে আবেগমুক্ত হয়ে যায়,সে খুশি ও হয় না,কষ্ট ও হয় না।
সে আর মানব থাকে না,অতিমানব হয়ে যায়।অতিমানবের জীবন অনেক কষ্টের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




