অনেকদিন আগে সেই সময়ের রাষ্ট্রপতি বরিসাল গিয়েছেন।তিনি যখন বক্তৃতা শেষ করে চলে যাচ্ছিলেন,ঠিক তখন ই বরিসালের এক তরুণ তার সামনে এসে দাঁড়ালো এবং তার কলেজ এর দূর অবস্থার কথা বলল।এক সময় সেই তরুণ আওয়ামি মুসলিম লীগের সভাপতি হল।তিনি আর কেউ না,তিনি হলেন শেখ মজিবর রহমান।
না ভাই,আমি আওয়ামী লিগ করি না,আমি আপনাদের মতো ই বাঙ্গালী।ক্ষমতায় যে থাকে সেই দলকে আপনার মতো আমি ও অপছন্দ করি।ক্ষমতায় যে থাকে তাকে আমরা কেউ পছন্দ করি না।সেই দলের ভালো কাজ গুলো ও আমরা এড়িয়ে যাই।আবার আগের প্রসঙ্গে ফিরে যাই।
আওয়ামী লীগ এর সভাপতি হতে বঙ্গবন্ধু দুই একটা খারাপ কাজ করেছেন।অনেক দেশের গৃহযুদ্ধ ২০-২২ বছর বা তার ও বেশী সময় ধরে চলে কারণ তাদের লিড দেওয়ার মতো নেতা ছিল না বা নেই।আমাদের কিন্তু ছিল।স্বাধীনতার পর শেখ সায়েব তার দলের নেতাদের অনেক বেশী সুযোগ দিয়ে ফেলেন।তিনি সবাইকে অনেক বিশ্বাস করতেন আর সবাই এর সুযোগ নিয়েছেন।আচ্ছা,ধরে নিলাম তাকে হত্যা করা দরকার ছিল কিন্তু তারপরের আনন্দ মিছিল টা?কিছুদিন আগে ই যে মানুষ টা সবার চোখের মণি ছিল,এই কয় বছরে ই তার এই অবস্থা।মানুষ আসলে ই আজিব।
আরেকটা কথা মাঝে মাঝে মনে হয়,আমরা কি জাতি হিসাবে অকৃতজ্ঞ?আমরা যুদ্ধ করেছি নিজেদের জন্য কিন্তু ভারতীয় সৈন্যরা যুদ্ধ করেছে আমাদের জন্য।হ্যাঁ,তারা তাদের সহযোগিতার দাম হয়তো নিয়ে নিয়েছে কিন্তু আমাদের দেশে কিন্তু কোন ভারতীয় সৈন্য এর মূর্তি নাই,এমনকি তাদের কোন স্মৃতি ও ধরে রাখা হয় নি।আমরা কি অকৃতজ্ঞ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




