somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম কথাঃ সুরা নাস এ কি বলা আছে

০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসমিল্লাহির রাহ মানির রাহীম


قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
বলুন, আমি আশ্রয় চাইছি মানুষের প্রতিপালকের
Say :I seek refuge with the Lord of Mankind
[ ১]
مَلِكِ النَّاسِ
মানুষের অধিপতির,
The King(or Ruller) of mankind,
[ ২]
إِلَهِ النَّاسِ
মানুষের ইলাহের কাছে
The Ilâh ( or Judge ) of mankind
[৩]
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ

আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে ,
From the mischief of the whisperer ( of evil) who withdraws ( after his whisper)
[ ৪]
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
(The same) who whispers into the hearts of Mankind
[ ৫]
مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ
জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।
Among jinns and among men
[৬]




এটি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা মূলক সুরা । সরাসরি সাহায্য না চেয়ে ৩ টি গুন উল্লেখ করে বিনীত ভাবে সাহায্য চাওয়ার কথা বলা হয়েছে ।
আল্লাহকে বলা হয়েছে
মানুষের রব , বা প্রতিপালক
মানুষের মালিক বা অধিপতি
মানুষের ইলাহ বা মাবুদ (১,২,৩)।


এই তিনটি গুনের মাধ্যমে সাহায্য চাওয়ার অর্থ হচ্ছে , আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি তিনি সমস্ত মানুষের প্রতিপালক , অধিপতি ,মাবুদ । তিনিই ,মানুষ কে রক্ষা করতে পারেন ।
তিনি ছাড়া আর কেউই নেই যার কাছে আমি পানাহ চাইতে পারি ।

কিসের অনিষ্ট হতে পানাহ চাওয়ার কথা বলা হয়েছে ?

আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে যে মানুষের মনে কুমন্ত্রণা দান করে । জ্বিনের মধ্যে থেকে বা মানুষের মধ্যে থেকে । (৪,৫,৬)

কুমন্ত্রণাদাতার কুমন্ত্রণা বা প্ররোচনা হতে । প্ররোচনাই হচ্ছে সমস্ত গুনাহের সূচনা বিন্দু । খুব নিভৃতে আত্মগোপন করে শয়তান মানুষের মনে প্রতিনিয়ত প্ররোচনা দিয়ে যায় । । কখন শয়তান আমাদের মনে কি করে আমরা কিন্তু বুঝে উঠতে পারিনা ।একজন অসতর্ক মানুষ ,প্ররোচিত হয়েই গোনাহের কাজ করে ফেলে ।
শয়তান কিন্তু প্রথমেই বড় টোপ ফেলে । আর সেই টোপ গিলে ফেলা মানুষ গুলো সমস্ত ধর্মিয় নিয়মকানুন , বিধিবিধান গুলো কে অসার মনে করে । নিয়মের বাহিরের কাজ গুলো কে সুন্দর আর সাহসী মনে হয় তাদের কাছে আর বলে "এখানে পাপ টা কোথায় ?" ধুর কিসের সৃষ্টিকর্তা ? সব মানুষের মনের কল্পনা । অর্থহীন ব্যাকডেটেড নিয়ম গুলো মানুষের তৈরি ।
মানুষ সরাসরি জড়িয়ে যায় নাস্তিকতা , শিরক , কুফরিতে । এধরনের টোপ গেলা মানুষ আমরা দেখেছি ।


কিন্তু আমরা যারা কালেমায় বিশ্বাস করি আমরা কিভাবে জড়িয়ে যাই?
শয়তান আমাদের ছোট ছোট নিয়ম ভঙ্গের কুপরামর্শ দিয়ে যায় । সবসময় ছোট ছোট গোনাহ করতে প্ররোচিত করে । এ চিন্তা মানুষের মনে দিয়ে দেয় , ছোট ছোট গুনাহ করে নিলে তেমন কোন ক্ষতি নেই ।
যেমন ,
ধুর , এটা কি গীবত হল , আড়ালে হলেও আমি ত সত্যি কথাই বলছি ।
থাক কাল থেকে ঠিক মত নামাজ পড়ব , আজ ভাল লাগছেনা । এটা আসলে ঘুষ না , এটা আমার প্রাপ্য ।
এভাবে ছোট ছোট গুনাহ করতে করতে আমরা গোনাহের সাগরে ডুবে যাই ।

এই প্ররোচনা দেয়ার কাজ জ্বিন শয়তান আর মানুষ শয়তান ও করে । এ সুরায় উভয়ের অনিষ্ট থেকে পানাহ চাওয়ার নির্দেশ দেয়া হয়েছে । মানুষের নিজের নফসের শয়তান ও মানুষকে ভুল পথে চলে যাওয়ার জন্য প্ররোচিত করতে থাকে ।

আল কুরআনের আরো আয়াত আছে একই সাহায্য চেয়ে

সুরা আনআমে ১১২ আয়াতে আছে , " আর এভাবে আমি জ্বিন ও মানুষ শয়তানদের কে প্রত্যেক নবীর শত্রু বানিয়ে দিয়েছি , তারা পরস্পরের কাছে মনোমুগ্ধকর কথা ধোঁকা ও প্রতারণার ছলে কথা বলতে থাকে ।"

সুরা হা মীম সাজ-দাহ ,৩৬ আয়াতে আছে , " আর যদি শয়তানের পক্ষ থেকে কোন উস্কানি অনুভব কর তাহলে আল্লাহর পানাহ চাও ।"

" বলো , হে আমার রব ! আমি শয়তানদের উস্কানি থেকে তোমার পানাহ চাচ্ছি । "( আল মুমিনূন ৯৭)

সাহায্য চাইলে আল্লাহ আমাদের কিভাবে সাহায্য করবেন ?

" যারা আল্লাহকে ভয় করে তাদের অবস্থা এমন হয় যে , কখন শয়তানের প্রভাবে কোন অসৎ চিন্তা তাদেরকে স্পর্শ করলেও তারা সংগে সংগে সজাগ হয়ে যায় এবং তারপর ( সঠিক পথ ) তাদের দৃষ্টি সম্মুখে পরিষ্কার হয়ে উঠতে থাকে " সুরা আরাফ ২০১






সবসময় যেন আল্লাহর রহমতের ছায়া তলে থাকতে পারি , আমিন ।










ধন্যবাদ আর কৃতজ্ঞতা

আল কোরআন : ডিজিটাল ( ধর্ম মন্ত্রণালয় , গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ) আশা করি শানে নুযুল আর তাফসির যুক্ত করে সুন্দর এই সাইট টিকে আরো সমৃদ্ধ করা হবে ।

তাফহীমুল কুরআন মূলত বই থেকে সাহায্য নেয়া হয়েছে ।

সুরা নাস : বাংলা অনুবাদ , ব্লগার হিটলারের সাগরেদ

ছবি ঃ হলুদ বা টারমারিক ফুল Amigos Flower Adoration (পুষ্প কথন)
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৩
৪৫টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×