এবং আমি পরিত্যাগ করবো মহাকাল,
তোমায় একটুকু ছোঁয়ার জন্য
কারণ- আমি জানি তুমি ও আমায় অনুভব করে থাকো।
সে স্বর্গের নিকটবর্তী তুমি, যেটিতে ঠাঁই হতে পারে আমার
এবং এ মুহূর্তে ফিরে যেতে চাইনা আমার নারকীয় নিবাসে ॥
আর আমি আস্বাদন করতে পারি শুধু এ মুহূর্ত
এবং নিঃশ্বাস ফেলে যাই তোমার জন্য,
কারণ আজ না হোক কাল তার অবসান ঘটবে
আজ রাতে আমি তোমার অভাব বোধ করতে চাইনা তাই ॥
এবং আমি চাইনা পৃথিবী আমার দিকে নজর দিক
কারণ, মনে হয়না তারা উপলব্ধি করতে পারবে-
যখন সবকিছুই গড়া হয়েছে ধ্বংসের জন্য
শেষক্ষণে আমি নিজের পরিচয় জেনে যেতে চাই ॥
তুমি যুদ্ধ করতে পারবেনা সে অনাগত কান্না অথবা
তোমার মিথ্যের মাঝে লুকিয়ে থাকা কিছু সত্যের জন্য,
এবং যখন সবকিছু বিভ্রমের মতো মনে হয়-
হ্যাঁ তখন তুমি রক্তাক্ত করো নিজেকে,
বেঁচে আছো কিনা তা বোঝার জন্য ॥
*iris অবলম্বনে ||
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




