ঝুম বৃষ্টি হচ্ছে গিটারের শব্দ আর গানের কথা গুলো
বৃষ্টির অবিরাম ধারাকে এক অন্য রকম রুপ দিয়েছে।
হঠাৎ করে গান আর গিটারের শব্দ বন্ধ হয়ে গেল কারণ বৃষ্টি থেমে গেছে রোদ উঠেছে।
ঢাকার একটি প্রাইভেট র্ভাসিটিতে ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের ছাএ বর্ষণ। দারুন গানের গলা তার। নিজে নিজেই গিটার বাজানো শিখেছে। র্ভাসিটিতে গানওয়ালা নামে সবাই বর্ষণ কে চিনে।বর্ষণের সব কিছুই ঠিক শুধু খাবার খেতে গেলেই সমস্যা
কোন কিছু বেশী খেলেই বুমি আসে। মাঝে মাঝে হঠাৎ হঠাৎ বুমি করে।
বর্ষণ দুপুরে বেলকনিতে বসে আছে। আজ তার ক্লাস নেই।তাই বেলকনিতে বসে গিটার হাতে টুং টাং শব্দ করছে।
হঠাৎ করে বর্ষণের চোখ চলে গেল রাস্তার দিকে। সে দেখলো পাশের বাসায় নতুন ভাড়াটিয়া আসছে। ভাড়াটিয়াদের মালপএ ভ্যানগাড়ি করে নিয়ে আসছে আর উপরে উঠাচ্ছে। এমন সময় ভ্যানগাড়ির পিছনে একটি রিক্সসা এসে থামলো। রিক্সসার হুট উঠানো ছিল। রিক্সসাওয়ালা যখন হুট নামালো তখনই দেখা গেল অপূর্ব সেই মুখ।
মেয়েটির চোখে কাজল দেয়াতে অন্যরকম সুন্দর লাগছে। মেয়েটির এক হাতে একটি পুতুল ছিল আর অন্য হাতে রিক্সসা ভাড়া দিচ্ছিল। রিক্সসা থেকে নেমে মেয়েটি যে বাসায় উঠেছে তার গেটের সামনে দাঁড়িয়ে আছে আর বাসার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃস্বাস ফেলে। বর্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মেয়েটাকে পলকহীন চোখে।
মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশ দেখছে। হঠাৎ করে মেয়েটির আর বর্ষণের চোখ চোখ পড়ে যায়। বর্ষণ মেয়ে মানুষের মত বেলকনি থেকে দৌড় দিয়ে ভিতরে চলে যায়। বর্ষণ মেয়েটিকে আবার দেখতে থাকে তার রুমের জানালা দিয়ে। মেয়েটি তখনও বাসার সামনে দাঁড়িয়ে কাকে জানি খুঁজছে। কিছুক্ষন পর আরো একটি রিক্সসা এসে থামে। তারপর মেয়েটি বাসার ভিতরে চলে যায়।
যখন মেয়েটি গেটে ডুকে বাসায় চলে যায়। বর্ষণ তখন মুখে বিড়বিড় করে বলতে থাকে অসাধারণ সুন্দরী,যেন বৃষ্টি ঝরে ছিল।
রাতের বেলা বর্ষণ বিছানাতে শুয়ে দুপুরের সেই দৃশ্য গুলোকে ভাবছে। পুতুল হাতে কাজল কালো চোখের অপরুপাকে। আরো ভাবছে নিজের কথা। কারণ যে ছেলে স্কুল,কলেজ দূরে থাক র্ভাসিটির কোন মেয়েকেই তেমন পছন্দ করে না। সেই ছেলে কিনা আজ দশ-পনের মিনিট একটা মেয়ের দিকে তাকিয়ে ছিল। এমন কেন হলো? মেয়েটার মধ্যে কী এমন আছে? কত মেয়ে কেই তো রাস্তায় দেখি এত আর্কষীত হই নি? কেন এতো ভালো লাগলো? কেন? কেন? নাকি এগুলো আমার ভালো লাগা?
মনে মনে এত প্রশ্ন আর উওর খুঁজে বের করতে করতে বর্ষণ ঘুমিয়ে গেল।
বি:দ্র: চলবে.........
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০০৯ বিকাল ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



