
বই কেনার জন্য আমাদের পরিচিত জায়গার নাম হচ্ছে বাংলাবাজার আর নীলক্ষেত । তবে খুচরো ও সব ধরণের বই সহজ প্রাপ্তির দিক বিবেচনা করলে নীলক্ষেতই বই কেনার জন্য আদর্শ । আপনি যদি নীলক্ষেত বিষয়ে আনাড়ি হন তবে নীলক্ষেতে বই কিনে সুবিধে করতে পারবেন না । তাই আমার সামান্য অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু কথা বলছি ।
প্রথমত, নীলক্ষেতের অনেক দোকানে দেখা যায় স্কুল কলেজের বইয়ের মুদ্রিত মূল্য তুলেও ফেলা হয়েছে কিংবা সেখানে আলাদা কাগজে বেশি মূল্য লিখে লাগিয়ে রাখা আছে । তাই আপনি যদি বইয়ে এরূপ দেখেন তো ঐ বইটি নেবেন না । মুদ্রিত মূল্য ঘষা-মাজাহীন বইটি নিন ।
দ্বিতীয়ত, নীলক্ষেত আমরা যারা লোকাল প্রিন্ট বা নীলক্ষেত প্রিন্ট বই পড়ি তাদের জন্য নীলক্ষেত অতুলনীয় । বলা যায়, বইয়ের জগতের জিন্জিরা নীলক্ষেত । এসব বইয়ের মূল্য বলতে গেলে এক প্রকার কেজি দরেই । আপনাকে এর মূল্য সম্পর্কে একটু ধারণা দেয়ার চেষ্টা করি ।
-ভারতীয় ৬০০-৭০০ পৃষ্ঠার বাংলা লোকাল প্রিন্ট বই নীলক্ষেতে কাগজ ও ছাপার মানভেদে ১২০-১৬০ টাকা । ১০০০ বা তার বেশি পৃষ্ঠার বাংলা লোকাল প্রিন্ট বই কাগজ ও ছাপার মানভেদে ১৮০-২৫০ টাকা পর্যন্ত হয়ে থাকে । তবে নতুন বই লোকাল প্রিন্ট হলে দামের ফারাকটা একটু বেশি হয়ে থাকে । ইংরেজি লোকাল প্রিন্ট বই বইয়ের আকার ও কাগজের মান ভেদে মূল্য ৮০ টাকা থেকে কয়েকশ টাকা পর্যন্ত হয় । তবে এ মূল্য শুধু সাহিত্যের বইয়ের ক্ষেত্রে প্রযোজ্য । তবে বিক্রেতারা এসব বইয়ের দাম কয়েকগুণ বেশী হাকিয়ে থাকেন । দাম শুনে না ঘাবড়ে বই অনুযায়ী এরকম দাম বলুন । দেখবেন, সুড়-সুড় করে বই দিয়ে দেবে ।
- আমাদের দেশীয় অনুবাদ বই নীলক্ষেতে ৪৫% কমিশনে পর্যন্ত নীলক্ষেতে পাওয়া যায় । অন্যান্য বই লেখক ও বইয়ের ধরণভেদে ৩৫-৪৫% কমিশনে পাওয়া যায় । সেবা প্রকাশনীর নতুন বই নীলক্ষেতে পাওয়া যায় না ।
-প্রায় সব ধরণের পুরনো বই নীলক্ষেতে পাওয়া যায় । এগুলোর দাম সাধারণত মুদ্রিত মূল্যের অর্ধেক হয়ে থাকে । তবে সেবা প্রকাশনীর বই এ নিয়মের বাইরে পড়ে ।

ছবিতেঃ নীলক্ষেতের অন্যতম একটি পুরনো বইয়ের দোকান তবে একদামে বিক্রয় করেন ইনি!!!!!!!
- নীলক্ষেতের ফুটপাতে দোকানের তুলনায় অনেক ক্ষেত্রেই দাম বেশি রাখে, যা অন্যান্য জায়গার চেয়ে ভিন্ন ।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



