
পাখিরা যদি সন্ধ্যায় নীড়ে ফিরতে ভুলে যায়,
তবে আমাদের দেখা হবে ।
আকাশের সাদা চাঁদ যদি কালো হয়ে যায়,
তবে আমাদের দেখা হবে ।
রাতের শিশিরে যদি বন্যা বয়ে যায়,
তবে আমাদের দেখা হবে ।
রাতের শেষ ট্রেনটা যদি স্টেশনে আসতে ভুলে যায়,
তবে আমাদের দেখা হবে ।
পৃথিবীটা যদি খুব বেশি সুন্দর হয়ে যায়,
তবে আমাদের দেখা হবে ।
সাহারা যদি হঠাৎ ঘন অরণ্য হযে যায়,
তবে আমাদের দেখা হবে ।
আমার জন্য যদি তোমার চোখে একটু অশ্রু ঝরে,
তবে আমাদের দেখা হবে ।
আমার জন্য যদি তোমার মন একটুও কাঁদে,
তবে আমাদের দেখা হবে ।
কিন্তু তোমার জন্য আমার মন যতই কাঁদুক,
আমাদের দেখা হবে না।
তোমার জন্য আমার যতই অশ্রু ঝরুক,
আমাদের দেখা হবে না ।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




