somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজবীয় করোনাকাল

০২ রা নভেম্বর, ২০২০ ভোর ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কয়েকদিন আগে সরকারী বাস বিআরটিসি তে ভ্রমণের সময় দেখলাম হেলপার/স্টাফ'রা মাস্ক ব্যবহার করছে না। যখন আমার কাছে টিকিট যাচাই করতে আসলো বললাম আপনার মাস্ক কোথায়, মাস্ক পরেন না কেন? তিনি "মাস্ক আছে" কথাটুকু ছোট করে বলে টিকিট যাচাই না করেই কেটে পড়লেন।

আবার একটু পরে এসে আমার কাছে টিকিট চাইছে, আমি আবারও বললাম আপনি মাস্ক পড়েননা কেন?
এবার কথার উত্তর না দিয়েই কেটে পড়লেন!

একটু পর আমি নিজেই দুজন স্টাফকে কাছে ডাকলাম, বললাম আপনারা যেহেতু একটি সরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেহেতু আপনাদের অন্তত সরকারী নিয়মটা সঠিকভাবে পালন করা উচিৎ, আর করোনা সংক্রমণের ঝুঁকি তো আছেই।

আহা কাদের কি বললাম, মনে হলো তারা আমার কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিলেন।

এরপর আমি বাস এ অবস্থান করা অবস্থায় আমার ধারে-কাছেও ঘেঁষলো না স্টাফ'রা!

নিজেকে শান্তনা দিলাম, যাক তাহলে করোনার চেয়েও অধিক শক্তিশালী হতে পেরেছি। :)

এবার আসি সরকারী নির্দেশনা মেনে চলায় সরকারী দপ্তরগুলোতে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের ভুমিকার বিষয়ে।
এখানে আমি প্রথমেই বলতে চাই, ইদানীং সরকারের পক্ষ থেকে কোন কর্ম সম্পাদনের নির্দেশনা দেয়া হলে বলা হয় অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে করতে হবে। কিন্তু বাস্তবে কি তা পর্যবেক্ষণ করা হয়? আমার চোখে তো এখনো পড়েনি!

আরো বেশী ভয়ংকর ব্যাপার হলো, যাদের দেখে বা যাদের কথা শুনে আমরা সাধারণ মানুষ সচেতন হবো বা যাদের কাজটিই প্রথমে জনগণকে সচেতনতার বার্তা পৌঁছে দেয়া সেই স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা/কর্মচারীরা সরকারী নির্দেশনার তোয়াক্কা না করে স্বয়ং নিজেরাই জনসমাগমমূলক কর্মসূচীর আয়োজন করে আসছে। আর তাদের সেসব কর্মকান্ডে ভালো-খারাপ দিকগুলো দেখিয়ে দিতে যাওয়া মানুষগুলো হয়ে যাচ্ছে তাদের চোখের কাঁটা স্বরূপ!

এরপর আসি আমার দেশের আইন ও আইনের প্রয়োগের কথায়।
আইনে আছে পাবলিক প্লেসে ধুমপান করা দণ্ডনীয় অপরাধ, কিন্তু আমার এই বয়স পর্যন্ত এসে মনে পড়েনা কখনো দেখেছি এমন অপরাধ করার পরেও আইন অনুযায়ী আমার দেশের প্রশাসন কাউকে শাস্তি প্রদান করেছে। এমন অনেক আইন আছে কিন্তু তা কাগজ-কলমের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে চিরকাল!

আমার কথা হলো যদি আইন প্রয়োগই না করা হয় তাহলে আইন প্রণয়ন করার দরকার কি। তবে এটাও মানতে হবে শুধু আইন প্রয়োগ সংস্থা বা সরকারের দায়িত্বপ্রাপ্তরা চাইলেই আইন বাস্তবায়ন করা সম্ভব নয়।
তার জন্য সাধারণ জনগণ সহ সর্বস্তরের মানুষের আন্তরিকতা, সভ্যতা ও সহনশীলতা বজায় রাখার প্রয়োজন।
সব বাদ দিলাম। একটা বৈশ্বিক মহামারী চলছে আর সেই মহামারীতে আক্রান্ত আমার বাংলাদেশও। শুধু শিকার নয় একেবারে বিশ্বের তালিকায় শীর্ষ ২০ ক্রমিকের মধ্যে আছে।
কিন্তু আমাদের চলাফেরা-কর্মকান্ড দেখে মনে হয় সারাবিশ্ব মহামারীতে আক্রান্ত হয়ে হিমসিম খাচ্ছে আর আমাদের বাংলাদেশের ধারে কাছে মহামারী ঘেঁষতে পারেনি!

আবার অনেকে এও বলে এতো সচেতন হয়ে কি হবে, আল্লায় চাইলে হবেই। কিন্তু আমার প্রশ্ন কোন ধর্মে কি বলা হয়েছি তুমি যেভাবে খুশি উল্টোপাল্টা চলো মালিক দেখবেন বা বুঝবেন? আমার মুসলিম ধর্ম অনুযায়ী যতটুকু জানি আল্লাহ্ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা নেয়ার জন্য, আমরা যে যা কর্ম করবো সেই অনুযায়ী তিনি আমাদের পাওয়ানাটা দিবেন।
অথচ আমরা নিজেরা ভুল কাজ করি আর আমাদের সৃষ্টিকর্তার উপর দায় চাপিয়ে দেই।

আসলে সভ্যতা বলতে একটা কথা আছে।
আমার দেশের মানুষগুলো নিজেদের কখনোই সভ্য হিসেবে গড়ে তুলতে পারেনি। পারেনি তাও বলবো না, আসলে চেষ্টাই করেনি।

করোনা আমাদের অনেক কিছু দেখার সুযোগ করে দিয়েছে কিন্তু আশাতীত পরিবর্তনটা আমাদের মধ্যে বিন্দুমাত্র আনতে পারেনি, সক্ষম হয়নি সভ্য হিসেবে গড়ে ওঠার শিক্ষা দিতে!

অতএব দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে হলে প্রয়োজন সর্বস্তরের মানুষের আন্তরিকতা-সততা-ন্যায়পরায়ণতা ও সদিচ্ছা তবেই সম্ভব একটি সুখী-সুন্দর আদর্শ দেশ গড়ে তোলা।

মোঃ পলাশ খান
সমাজকর্মী
[email protected]
৩১ অক্টোবর ২০২০ইং।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০২০ ভোর ৪:১৭
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×