somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৃষ্টিভঙ্গির পরিবর্তন

২৪ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৯৮২ সালের ৪ ডিসেম্বর মেলবোর্নের একটি হাসপাতালে অদ্ভুত এক ঘটনা ঘটেছিল। গাইনি যখন সদ্যঃপ্রসূত ছেলেটিকে হাতে নিল, তার হাতটি কাঁপল থরথর করে।
চোখ থেকে একফোঁটা পানি বেরিয়ে এলো।
ছেলেটিকে তুলে দিলো বাবার হাতে। বাবা একপলক দেখে ঘর থেকে বেরিয়ে গেলেন।

মায়ের চোখ দিয়ে দরদর করে অশ্রু ঝরছে- খোদা, আমি কী অপরাধ করেছি!
সন্তানটি বিকলাঙ্গ, কোনো হাত নেই, পা-ও নেই।
ছেলেটি আস্তে আস্তে বড় হলো, গেল স্কুলে। সহপাঠীদের বি্দ্রুপ সহ্য করতে না পেরে দশ বছরের মাথায় আত্মহত্যার চেষ্টা করলো। কোনো কারণে বেঁচে গেল। মা-বাবা অনেক বোঝালেন। এবার ছেলেটি বলল, আমার হাত নেই, পা নেই; তাতে কী হয়েছে, আমি বড় হবই।

সেই নিক ভয়েচিচ এখন ফুটবল খেলে, টেনিস ও গলফে ওস্তাদ। সুইমিংপুলে গিয়ে অনেক উঁচু থেকে ঝাঁপ দেয়।
পৃথিবীর ২৪ টি দেশে গিয়ে তিন মিলিয়ন মানুষকে শিক্ষা দেয়, কীভাবে আত্মবিশ্বাস বাড়াতে হয়।
ছ’জন রাষ্ট্রপতির সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তাঁদের মুগ্ধ করে।

পাঠক, আপনি যদি ইউটিউবে গিয়ে “Nick Vujicic” লিখে ক্লিক করেন, নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না।
আমি যতবার তাঁর ভিডিওগুলো দেখি, ততবারই কাঁদি।
এমন একজন মানুষ!
তিনি বলেছেন,
১। আল্লাহর কাছে কৃতজ্ঞ হও
২। বড় চিন্তা করো
৩। কখনো হাল ছেড়ে দেবে না, হতাশ হবে না।

কী অপূর্ব এই মানুষ!

উইল স্মিথের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন, হলিউডের নামকরা অভিনেতা।
তিনি বলেছেন, ‘কখনো চেষ্টা করবেন না একটি বিরাট দেয়াল বানাতে, যা এর আগে পৃথিবীতে কেউ বানায়নি। আপনি প্রতিদিন একটি ইট সুন্দরভাবে গাঁথুন, দেখবেন আপনার দেয়াল হয়ে গেছে।

সোজা কথায় আপনি প্রতিদিন কিছু একটা করুন।……আর আপনি চান, এক রাতে বিখ্যাত হতে, এক রাতে বড়লোক হতে।

কখনো হতাশ হবেন না- এটাই সিক্রেট কীভাবে কৃতকার্য হওয়া যায়। এর নাম অধ্যবসায়।
নিচে পড়ে গেছেন, ওপরে উঠুন।

সবাই পারে, আপনি পারবেন না কেন?

আবার, আবার, আবারো চেষ্টা করুন যতক্ষণ পর্যন্ত না সফলতা লাভ করেন।

তথ্য সংগৃহীত ও সম্পাদিত__
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৪
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×