কয়েকদির ধরে আমাদের দেশে এই ইস্যুটা নিয়ে বেশ বিতর্ক হচ্ছে। এই ব্যাপারে আমার কিছু কথা ছিল। এটা নিয়ে মুখে কুলুপ এটে না রেখে আসুন কথা বলি। আর যাদের ইমান দূর্বল তাদের এখানে যোগ না দেয়াই ভাল। যাদের ছোট বোন দেখলেই ওজু ছুটে যায় তারা আর আগাবেন না প্লিজ।
১) রাষ্ট্রীয় ধর্ম ইসলাম করা মানে কি এটা নয় যে অন্য ধর্মকে অস্বীকার করে নিজ ধর্মকে শ্রেষ্ঠ করে তোলা? যদি জোর করে বল যে ইসলাম ই শ্রেষ্ঠ ধর্ম এটা মানতে বাধ্য না একজন হিন্দু বা খ্রিষ্টান। হয়ত আপনার কাছে ইসলাম শ্রেষ্ঠ, কিন্তু একজন অন্য ধর্মালম্বীর কাছে কিন্তু তার ধর্মই শ্রেষ্ঠ। এখন বলতে পারেন যে এখানে তো ৮৫ ভাগ মুসলিম। হা মুসলীম। তো কি? বাকী ১৫ ভাগ মানুষও এই দেশের, এই সমাজের। আপনি যদি সম অধিকারে বিশ্বাসী হন, তাহলে এটাকে বাকীদের উপর চাপিয়ে দিতে পারেন না। আজ একজন হিন্দু যদি শরীয়াহ আইন অনুযায়ী তার সম্পত্তি ভাগ করতে না চায়? যদি একজন খ্রিষ্টান যদি নাগরিক হিসেবে সংবিধানে বিসমিল্লাহ লিখতে দিতে না চায়, আপনি চাপিয়ে দিতে পারেন না। হিন্দু যদি আজ দাবি করে যে সংবিধানের শুরু হবে হরে রাম দিয়ে? একজন ভিন্নধর্মাবলম্বীকে নাগরিক মর্যাদা দিতে হলে তুমি সংবিধানে লিখতে পারনাএকমাত্র আল্লাহ তা আলার উপর আস্থা ও বিশ্বাস। তাহলে ভ্রহ্মা কি দোষ করল?
২) ইসলামিক কালচারের সাথে আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর যে কালচারাল মিল আছে, তা কি আমাদের বাংলাদেশী কালচারের সাথে মিল আছে? একটা ডিফারেন্ট কালচার আমদানী করে এখানে স্থপন করলেই কি সব হয়ে গেল? আমার তো মনে হয় আজ শরীআহ আইন চালু হলে আপনিও দুদিন পর হাপিয়ে উঠবেন। আমি ইরানীদের খুব কাছ থেকে দেখেছি। ওরা বড় ক্লান্ত। ওরাই পারেনা, আমরা কিভাবে একটা ডিফারেন্ট কালচার আমদানী করে সুখে থাকব?
৩) আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কাল থেকে এটা মানতে পারবেন কিনা যে আপনি আর কখনই রবীঠাকুরের গান (বা আপনার খুব পছন্দের অন্য গান) শুনতে পারবেন না, কখনও আপনার প্রিয়তমার হাতে হাত রেখে খালি পায়ে শিশির মাড়াতে গেলে আপনাকে পাথে ছুড়ে খুন করা হবে, অভাবের তাড়নায় কোন এক অপরিণত কিশোর কারও মানিব্যাগে হাত বাড়ালে তার হাত কেটে দেয়া হবে? যদি আপনি একা মানতেও পারেন, কোটি কোটি বাঙালী পারবেনা। আমরা নক্সীকাথার মাঠ থেকে উঠে আসা মানুষ, আমরা দূর পারস্যের শাহনামার কোন পাতা থেকে উঠে আসা ভিনদেশী না। আমাদের শরীরে কাদামাটির গন্ধ, তপ্ত মরুভূমির না। আমাদেরকে এসো হে বৈশাখ শুনে একবার শিমুল ফুল কুড়াতে না গেলেই নয়। আমরা ডাল ভাত না খেলে দাড় টানতে পারিনা, খেজুরে আমাদের পেট ভরেনা। আমাদের মা কে আমরা আম্মিজান আর আপনি বলি না, তুই বলেই চোখ ভাসিয়ে দিই। আমাদের বাবারা আমাদের প্রভু নন, আমরা বাবার কাধে চড়ে মেলায় রথ দেখতে যাই। আমরা আমাদের সব বদলাতে পারি, কিন্তু আমাদের জন্মকে বদলাতে পারিনা।
৪) একবার অনেক খেজুর প্রিয় পন্ডিতেরা প্রস্তাব করেছিল বাংলা লিখবে আরবী হরফে। কতটা নির্বোধ হলে এমন বিকৃত চিন্তা মাথায় আসতে পারে। ধর্ম চিন্তাকে প্রচুর পরিমানে প্রভাবিত করে। আর সেই প্রভাবটা সমাজের সব মানুষের উপর জোর করে চাপাতে গেলেই সমস্যা।
আর একটু নিরপেক্ষ ভাবে ভাবা দরকার। নিজেকে খুলে দিন। দেখবেন একটা সময় পর সিদ্ধান্তে পৌছে গেছেন। ভাবুন, তবে মাথা খোলা রেখে। একটা ব্যাপারকে যদি চিন্তার আগেই ধরে নেন যে ঐটাই সত্য তাহলে সত্য আর সুন্দরের দেখা পাবেননা কোনদিনই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




