somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুরসম্পর্কের মেঘ।

২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিরালা সিনেমা হল। জামালপুরের এক সময়কার জমজমাট বায়োস্কোপঘর। তারই পাশ ঘেঁষে একটা সরু পাকা রাস্তা চলে গেছে পশ্চিমে। রাস্তার নাম দেয়া হয়েছে 'হুদা সড়ক'। রাস্তার মাথায় একটা টিনের জীর্ণ ঘর। সেই ঘরটা হুদা স্যারের। হুদা স্যারের কথা প্রথম শুনি ইস্কুলে পড়ার সময় আমার ইংরেজী শিক্ষকের কাছে। জীবনের কাছে কিছু না পেয়েও যে গুটিকয়েক মানুষ সুখী তার একজন হুদা স্যার। ষাটের দশকের এক আঞ্চলিক নাট্যকার, নান্দিনা স্কুলের বাংলার শিক্ষক হুদা স্যার। জামালপুরের মঞ্চে সেই সময়ের সাড়া জাগানো সব নাটকের রচয়িতা হুদা স্যার। এই যদি হয়, বই চোর, রেশমী রুমাল, এবং শয়তান, ঝাড়ে বাশ নাই সহ অজস্র নাটকের রচয়িতা এই মানুষটি। আঞ্চলিক ভাষায় রচিত 'এই যদি হয়' নাটকের সংলাপ আমার শিক্ষকদের মুখে শুনতে শুনতে স্যার সম্পর্কে জানার ইচ্ছে হলো। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একদিন হুট করেই চলে গেলাম হুদা সড়কের সেই বাসাটায়। ঘরে ঢুকতেই পেন্সিলে স্কেচ করা একটা বিরাট ছবি চোখে পড়লো। এই আমার মানসপটে আঁকা হুদা স্যারের সাদাসিদে পোট্রেট। হালকা পাতলা গড়নের মানুষ, মাথায় হালকা বাবড়ি আর চোখে আজন্ম হাহাকার। আমি তাকিয়ে থাকতে থাকতেই তার স্ত্রী এলেন। আমি বিস্তারিত বললাম। আথিতেয়তাও পেলাম। স্যারের জীবনসঙ্গীনিটি খুব সাদাসিদে একজন আটপৌড়ে বাঙালী নারী। হয়ত স্বামীর পাশে জীবনের বড় অংশটা কাটিয়ে দিয়েও কখনও বুঝতে পারেনি মানুষটিকে। হয়তো কোন সন্ধাবেলায় সেজেগুজে কখনও এক শো সিনেমা দেখারও সৌভাগ্য হয়নি এই নারীটির। হয়তো খুব রাত করে থিয়েটার করে এসে স্যার এলে উনি হাতে তালপাতার পাখা নাড়াতে নাড়াতে তখন ঘুমের রাজ্যে হাবুডুবু খেতেন। আমি স্যারের কিছু বই চাইলাম। নাহ, স্বামীর কোন সৃষ্টিকর্মই নেই উনার ভান্ডারে। ঐ লেখালেখিই হয়তো এখনও তার কাছে সতীনতুল্য হয়ে আছে। আর সতীনকে কেউ এতকাল পোষে রাখেনা। স্যারের ছোট ছেলের সাথে দেখা করে শেষমেষ একটা নাটকের পাত্তা পাওয়া গেলো। একটাই কপি আছে তার কাছে। আমি ভাবলাম ফটোকপি নিবো। কিন্তু সে আমাকে অরিজিনাল কপিই দিয়ে দিল আর ফিসফিস করে বললো, পঞ্চাশটা টাকা দ্যান। আমি বের করে দিলাম টাকাটা। আর অবাক হয়ে দেখলাম কিভাবে পঞ্চাশ টাকায় ছেলে তার বাবার অমুল্য বস্তুটা বেঁচে দিল আমার কাছে। তবু স্বস্তি পেলাম এই ভেবে যে আমার কাছে এলে অন্তত লেখাটা রক্ষা পাবে। বইয়ের পাতা উল্টালাম আর স্যারকে আবিস্কার করতে থাকলাম। আশির দশকে ছাপা নাটকটা। একজন স্কুল মাস্টারের সততা আর চারদিকে কদাকার সমাজের ভয়াল থাবা। মাস্টার চরিত্রটা হয়তো স্যারের নিজেরি জীবনের প্রতিচ্ছবি। দেখলাম কিভাবে অনর্গল রবীবাবুর নির্ঝরে স্বপ্নভঙ্গ ব্যাবহার করেছেন সংলাপে, কিভাবে ক্রমশ সততায় রক্ত ঝরছে আমাদের সমাজের আঘাতে। বোঝা গেল বেশ অভিমানী স্যার সমাজের কালো দিকগুলোর উপর। তারপরও বাতিটা জ্বালিয়ে রেখেছেন মঞ্চে আর লেখনীতে। বাকি বইগুলো সংগ্রহের জন্য পাবলিক লাইব্রেরীতে যাই। অনেক খুজে শেষ অব্দি আরেকটা বই পাই। ওটার ফটোকপি সংগ্রহ করি। এখানে আবিস্কার করি মধ্যবিত্তের জীবনসংগ্রামের এক অনবদ্য চিত্রকল্প। প্রতিটি বাক্যে আমি হৃদয় বুলাতে থাকি আর স্যারকে অনুভব করতে থাকি। আমাদের সোনার মানুষগুলো কোথায় গেলো! ভেবে চোখে জল আসে। প্রতিটি শব্দে আমি ফিরে পায় আমার হুদা স্যারকে। পড়া শেষে ট্রাংক এ বন্দি করে রাখি সেই অমুল্য দুটি গুপ্তধন। জানতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক সৌমিত্র শেখরও হুদা স্যারের খোজে এসেছিলেন। পরে সৌমিত্র শেখরের সাথে যোগাযোগ করে আমার মত অভিজ্ঞতার কথাই জানতে পারি। আমি আর সৌমিত্র শেখর স্যার কিছুক্ষণ হুদা স্যারকে স্মরণ করে চুপ হয়ে যাই ফুটপাতে দাড়িয়ে। পরে জীবনের কোলাহলে আবার ভেঙে পড়ে সে নিরবতা। আমার মাথায় আবার ভীড় করে টিউশনি, বিসিএস কিংবা এমবিএ প্রিপারেশনের চিন্তা। সেই ট্রাঙ্কটা ফেলে একদিন সাত সমুদ্দুর তেরো নদী পাড়ি দিয়ে চলে আসি ইউরোপে। তবু কোন কোন নির্জন ক্ষনে হুদা স্যার ভীড় করে মগজের কোষে। আমি তখন সম্মোহিতের মত কেবল ভাবতে থাকি, কি অদ্ভুত সম্পর্ক হুদা স্যার আর আমার। নব্বইয়ের দশকে স্যার চলে যান পৃথিবী নামক এই মায়াবী গ্রহটার মায়া ছেড়ে আর আজ ২০১৩। অথচ একটা ছেলে আজও হঠাৎ হঠাৎ চুপ করে স্যারের জীবন আকাশে উঁকি মেরে দেখতে যায় স্যারের সেই মায়াবী জগতের টিপটিপ দিপের আলোটুকো। স্যারের কবরের কাছে গিয়ে আজ খুব বলতে ইচ্ছে করে, স্যার, আপনি আমার দুরসম্পর্কের মেঘ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×