somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি ও প্রত্নতত্ত্ববিদ

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অতপর আসলেন প্রত্নতত্ত্ববিদ
গাইতি শাবল হাতে
খনন করতে কবির মগজ ও হৃৎপিন্ড।
কার কাছে যেন খবর পেয়েছেন
এ কবির ভেতরটায় লুক্কায়িত এক
অনবদ্য পুরাকীর্তির ধ্বংসাবশেষ।
কবি স্মিত হেসে বাড়িয়ে দিলেন সব।
জ্ঞানলিপ্সু তাত্ত্বিক সজোরে চালালেন
মায়াহীন, মমতাহীন গাইতি শাবল।
হৃদযন্ত্রের অন্দরে যাবার আগেই
ধমনীর গা খুঁড়তে শুরু করলেন তিনি।
নিজের চোখকে যেন অবিশ্বাস হলো তার,
ধমনী ধরে বয়ে চলেছে কবির
এক প্রমত্তা, জলপুষ্ট নদী!
নদীর ঘাটে এক স্নিগ্ধ নৌকো বাধা।
প্রত্নতত্ত্ববিদ সম্মোহিতের মত পাড়ি জমালেন
কবির হৃৎপিন্ড পানে।
যতই এগোয় তন্বী নদী বেয়ে নৌকোটা
ততই অবাক কবি।
দুই তীরে তার জমজমাট কাঁশবন।
আরেকটু গভীরে যেতেই
হৃদযন্ত্রের দেয়ালজুড়ে চোখে পড়লো
অজস্র দাগের রেখা।
লাল, কালো, খয়েরী দাগ।
একটা নারীর কষ্ট আকা কবির ডান অলিন্দে,
বা অলিন্দের দেয়ালে একটা সাদাগোলাপের
ঝরে পড়ার আগমূহুর্তের শেষ দ্বীর্ঘশ্বাস।
বা নিলয় অভিমানে নীল
আর ডানটায় উছলানো শৈশবের নিদারুন স্মৃতি।
শিরা উপশিরা জুড়ে কেমন আনাগোনা
একঝাক পাখিদের।
পরিচয় পর্বে জানতে পারা যায়
ওরা কবির সাথে প্রত্যহ মধ্যরাতে
একবার করে বেরোয় নিশিভ্রমনে
দেখবার জন্য ঘুমন্ত পৃথিবী।
উদ্ভ্রান্ত প্রত্নতত্ত্ববিদ ছুটে গেলেন এবার
কবির মগজের অন্দরস্থলে।
একরাশ ঘুনপোকা তাকে অভ্যর্থনা জানালো
মগজের অন্দরমহলে।
একটা ঘুনপোকা তখন কবির স্নেহ খাচ্ছিল
বেশ মজা করে,
আরেকটা খাচ্ছিল পরিশুদ্ধ প্রেম।
একটা পোকা কবির হাহাকার খেয়ে
এতই ভরপুর যে
সে খা খা জোস্না বমি করছিল।
ক্ষণেই বোঝা গেল
জোস্নায় ভরপুর কবির
মধ্য মগজের সুবিশাল জমিন।
হঠাত তত্ত্ববিদ হোঁচট খেলেন একটা দিঘি দেখে।
দিঘিতে টলমলে বর্ণহীন জল।
সে জলে একটা টসটসে যুবতি রাত
ফুটে আছে পদ্ম হয়ে।
একগোছা রজনীগন্ধার মত
কতগুলো শেষবিকেল
কেমন ঝুলে আছে দিঘির তীরে।
কিছু মৃত চোখ দিঘির উপরে আকাশ বানিয়ে
কেমন ছায়া ফেলছে টলমলে জলে।
হঠাৎ কিছু যন্ত্রণা দানব হয়ে তেড়ে এলো
প্রত্নতত্ত্ববিদের দিকে।
তাদের প্রত্যেকের কাঁধে
একেকটি মৃত কবিতার লাশ।
তাদের প্রত্যেকের চোখে
একেকটি তীব্র দ্রোহ
আর তাদের প্রতিটি বুক থেকে ঝরছিল
টলটলে নীল রক্তবিন্দু।
প্রত্নতত্ত্ববিদ ছুটে বেরিয়ে এলেন।
কবি তাকিয়ে রইলেন মৃদু হাস্যমুখে।


কিছুদিন পরের কথা।

ঝলমলে এক বৈজ্ঞানিক সভায়
প্রত্নতত্ত্ববিদ প্রকাশ করলেন
এক বিস্তৃত সন্দর্ভ,
বিষয়: কবির হৃৎযন্ত্র ও মগজের লুক্কায়িত নিদর্শন।

আরো কিছুদিন পরের কথা।

কবি আর প্রত্নতত্ত্ববিদ মুখোমুখি।
পাগলা গারদের ভেতরে বিমর্ষ বৈজ্ঞানিক
আর বাইরে অনুতপ্ত কবি।
সুদীর্ঘ নিরবতা ভেঙে কবি শেষে উচ্চারন করলেন,
দু:খিত, আমায় ক্ষমা করবেন প্রত্নতাত্ত্বিক।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×