somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহ! কানাডা

১৫ ই জুন, ২০১৮ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুরুর কথা

একটা বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসন পাস করার একটা ব্যাংকে একটা মোটামুটি চাকরি জুটে গিয়েছিল। ভালই যাচ্ছিল দিনকাল। কখনও বিদেশে থিতু হবার কথা চিন্তা করি নাই। ২০১৪ সাল কানাডা শেষবারের মত পেপারবেসড দরখাস্ত নিচ্ছে। হঠাৎ কি মনে হল ভাবলাম দেখিনা চেষ্টা করে। একটু ঘাঁটাঘাঁটি করলাম, দেখলাম ব্যাপারটা যত সহজ মনে করসিলাম ততটা সহজ না। এখন দেশীয় সনদ আর সরাসরি গ্রহণ করা হয় না, কানাডার ডিগ্রীর সাথে মূল্যায়ন করে নিতে হয় তাও আবার কানাডা সরকার নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে। IELTS স্কোরও ভাল হওয়া লাগে। যাইহোক ভাবলাম নিয়ত যখন করছি একবার চেষ্টা করতে দোষ কি। শুরু করলাম Education Credential Assessment (ECA) দিয়ে অর্থাৎ দেশীয় ডিগ্রীর কানাডীয় মূল্যায়ন। বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় প্রত্যায়ন নিয়ে সনদ এবং মার্কসিট গুলো পাঠিয়ে দিলাম কানাডা সরকার নির্ধারিত প্রতিষ্ঠান World Education Service (WES), Toronto তে মূল্যায়নের জন্য। এই ফাঁকে IELTS এর জন্য বসলাম। ফলাফল আলহামদুলিল্লাহ ভালই হল। তারপর কি মনে করে নিজে আবেদন প্রসেস না করে প্রতারকের খপ্পরে পড়তে মন চাইল। বসে বসে ঘাঁটাঘাটি শুরু করলাম প্রতারকের লিস্ট ধরে। সবার বিজ্ঞাপনের কি বাহার, ওদের অফিসে গেলে মনে হয় কানাডাতে এক পা চলে গেছে শুধু একটু অপেক্ষা। যাইহোক অনেক প্রতারকের কাছেই ধর্না দিলাম কিন্তু তাদের আকাশচুম্বী প্রসেসিং চার্জ দাবীর কারণে ব্যর্থ মনোরথে ফিরে আসলাম বারবার। যদি ওইখানেই হাল ছেড়ে দিয়ে নিজেই প্রসেস করতাম তাহলেই ভাল হত। শেষবারের মত আমার বাসার কাছের এক প্রতারকের প্রতিষ্ঠানে গেলাম এবং ফাঁদে পড়লাম। তার মিষ্টি মিষ্টি কথা এবং অন্যান্য প্রতারকের তুলনায় কম চার্জ দেখে আগুপিছু কিছু না ভেবে তাকে আমার ফাইল প্রসেস করতে দিলাম। হায়! ঘুণাক্ষরেও যদি জানতাম যে আমার স্বপ্ন চুরমার হতে চলেছে তাহলে হয়ত অন্য কিছু হতে পারত। প্রতারকের প্রতারণার বিস্তারিত বিবরণে আর গেলাম না। কারণ তা শুধুশুধু বিরক্তি উৎপাদন করবে। শুধু এতটুকু বলি সেই প্রতারক নিজেকে কানাডার এক অভিবাসন উকিলের বাংলাদেশী এজেন্ট দাবী করেছিল। কিন্তু পরবর্তীতে জানতে পারি সে ছিল এক মহাঠগ। এতে অবশ্য আমি নিজেও আমার দোষ এড়াতে পারি না। যা হবার তাই হল লাইসেন্সবিহীন এজেন্টের মাধ্যমে আবেদন প্রসেস করার ফলস্বরূপ আমার আবেদনটি আস্তাকুড়ে নিক্ষিপ্ত হল। আর ঐ এজেন্ট তার পাতিতাড়ি গুঁটিয়ে চলে গেল। তবে আমার ২০১৪ তে আমার স্বপ্নের অপমৃত্যু হলেও আমি অবশ্য শেষ পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে কানাডার টিকেট পেয়েছি এই বছর। এবার আর কোন প্রতারকের মাধ্যমে নয় আমার আবেদন আমি নিজেই প্রসেস করছি এবং আলহামদুলিল্লাহ সফলতা পেয়েছি।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৮ সকাল ১১:০৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×