আমি ২০০৮ সালে এর কাছ থেকে একটি ডোমেইন নেম (আমার সাইট ) ও হোস্টিং কিনেছিলাম। এবার রিনিউ করতে গিয়ে আমার ত্রাহী অবস্থা হয়ে গেছে। আমার ডোমেইন নেম ২০শে নভেম্বর ২০১০ পর্যন্ত নিবন্ধিত ছিল। যথারীতি আমি উক্ত ডোমেইন ও হোস্টিং ২০১১ পর্যন্ত রিনিউ করার জন্য ১৫ নভেম্বর তারিখে তাদের ব্যাংক একাউন্টে ১৪৯০/ টাকা জমা দেই। তাদের প্যাকেজ অনুসারে আমার ৫০০মেগা হোসিং ও ডোমেইন ১ বছরের জন্য রিনিউ। ১৬ তারিখে আমাকে ইমেইলে জানানো হয় তারা টাকা পেয়েছেন আমার ডোমেইন রিনিউ করা হবে। আমি কয়েকদিন ব্যস্ত থাকায় খোজ নিতে পারিনি। ২২শে নভেম্বর আমার সাইট দেখি আমার সাইটের এড্রেস লিখলে আরেকটি সাইট চলে আসে এবং হোস্টিং এ জায়গা ১০০ মে.বা.। সেখানে উক্ত লেখাটি আসে your domain has expired click here to renew। আমি ঐদিন তাদের সাথে ফোনে যোগাযোগ করলে তারা তাদের কাছে মেইল করতে বলে। যথারীতি মেইল করে কোন প্রতুত্যর পাইনি। পরদিন তাদের সাথে ফোনে যোগাযোগ করলে তাদের একজন বললেন যে বেশী এন্টার দেয়ার কারনে ক্যাশে চলে গেছে ঠিক হয়ে যাবে। আমি নেটে who.is গিয়ে দেখলাম আমার ডোমেইন inactive হয়ে গেছে রিনিউ না করার কারনে। তাদের সাথে আবার ফোনে যোগাযোগ করলে উনি আমার সাথে রাগারাগি শুরু করলেন আর whois.net সাইটের রেফারেন্স দিলেন ঐ সাইটের তথ্য অনুসারে আমার ডোমেইন রিনিউ হয়েছে অতএব আমাকে অপেক্ষা করতে হবে। আমি আমার পরিচিত ডোমেইন ব্যবসায়ীর সাথে এ সমস্যা নিয়ে সাহায্য চাইলে উনি বললেন যে তারা ডোমেইন রিনিউ করেনি তারা যাদের কাছ থেকে ডোমেইন কিনে http://www.resell.biz তারা ডোমেইন রিনিউ করে রেখেছে। আমি আবার তাদের সাথে যোগাযোগ করলে তারা আবারও অপেক্ষা করতে বলল আমি আমার হোস্টিং (তাদের প্যাকেজ অনুসারে আমি ৫০০ মেগাবাইট এর টাকা পরিশোধ করেছি) ১০০ মেগা বাইট থেকে বৃদ্ধি হবেনা বলেও জানায়। অবশেষে ৫ দিন পর আমার সাইট চালু হল। এরকম যদি সার্ভিস হয়, প্রফেশনাল সাইট হলে কি হত একবার চিন্তা করুন।
আলোচিত ব্লগ
"জাগো বাহে কোনঠে সবাই"....

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন
সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন
কথার বুলেট ছুড়ি

ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরি - ১৯৫

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন
দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।