somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথিকের উড়ো চিঠি....

২৭ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ছলনাময়ী,

কোথায় থাকো তুমি এখন ? অনেকদিন যে কোন যোগাযোগ নেই ।
প্রায় ৬ মাস । হ্যা, ওরকমই হবে ।
যে জন্যে আমায় ছেড়ে গেলে, তোমার নতুন বয়ফ্রেন্ড, কেমন আছে ও ?
শুনেছিলাম পড়াশুনা করে দুনিয়া পাল্টাবার জন্যে বিদেশ পাড়ি জমিয়েছে !
তা তুমি কি ধৈর্য্য ধরে ওর জন্যে অপেক্ষা করে আছো ?
নাকি আমার মতো ওকেও ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছো, মধ্য রাতের জ্বলন্ত সিগারেটের শেষ টুকরোর মতোন !
বাইক ওয়ালা বয়ফ্রেন্ডের শখ কি তোমার এখনো আছে ?
এখনো কি কারো বাইকের পিছনে বসে বলো,"এই, চলো, চটপটি খাবো"
যেমনটা আমার পরে যে তোমার বয়ফ্রেন্ড ছিলো, তাকে বলতে !

আমার তো বাইক ছিলো না !
তবে দীর্ঘ দেড় বছর আমার সাথে রিলেশন রাখার মানেটা আমি আজো খুজে পেলাম না।
ওই গার্মেন্টস এর দোকান থেকে কি এখনো থ্রীপিস বানাও তুমি ? যেখানে আমায় নিয়ে গেছিলে নতুন জামা আনতে !
ওখানকার দ্বিতীয় তলার কম্পিউপ্টার টিচিং সেন্টারে কি এখনো তুমি রোজ বিকেলে যাও আগের মতোন ?
এখনো কি তোমার ছোট বোনকে রোজ সন্ধ্যেয় পড়াতে বসো ?
ইংরেজীটা পড়াতে গিয়ে কি এখনো একটু আধটু আটকে যায় ? তখন তো আমায় ফোন করে শুনে নিতে,
এখন কাকে ফোন দাও ?

আচ্ছা, সকাল বেলা ঘুম থেকে উঠে এখন কাকে গুড মর্নিং বলো ?
তোমার নতুন বয়ফ্রেন্ডকে ?
হাত কেটে কি এখন ওর নাম লেখ, আমার সাথে ঝগড়া হলে যেমন আমার নাম লিখতে !
তোমার ভাইয়ার কিনে দেওয়া নতুন স্যমস্যাং ফোনটা কি এখনো ইউজ করো ?
এতদিনে নিশ্চয়ই পুরোনো হয়ে গেছে !
দেখা হলো না তোমার ফোনটা,

এখনো কি সাফারী পার্কের সেই ছাউনির তলায় গিয়ে বসো ? যেখানে আমায় নিয়ে গিয়েছিলে ? তোমার আমার প্রথম দেখায় !
আমার ঠোটে ঠোট রেখে যেমন হারিয়ে গিয়েছিলে ! এখনো কি তেমন হারিয়ে যাও ! তবে সে ঠোট দুটো কার !
খুব জানতে ইচ্ছে হয় !
হ্যাপী আওয়ারে গিয়ে বসো এখনো! লাচ্ছি খাও ?
সাথে কে থাকে এখন ?
আমায় খায়িয়ে দেওয়ার কথা কি এখনো মনে আছে তোমার ?
রান্না করে নিয়ে আসো তোমার নতুন বয়ফ্রেন্ডের জন্যে ?

আমায় যেমন ব্রেসলেট গিফট করেছিলে ! তোমার নতুন বয়ফ্রেন্ডকে কি গিফট করলে ?

সাবা গার্ডেনে যাও এখন ? যেমনটা আমায় নিয়ে গিয়েছিলে !
তোমার নতুন ভালোবাসার মানুষকে কি রুম ঠিক করতে বলে দিতে হয় ! যেমন আমায় বলে দিতে !
নাকি ও নিজের থেকেই ঠিক করে নেয় ?
কেমন হয় তোমাদের রুমডেট ?
খুব জানতে ইচ্ছে করে ।

এখনো কি সপ্তাহে সপ্তাহে পার্লারে যাও ?
আমি তো যেতে নিষেধ করতাম ! কেননা, তোমার সাধারন চেহারার মাঝেই আমি অসাধারন খুজে পেতাম !
যা আজও কারো মাঝে খুজে পাই নি ।
মেকাপ দিয়ে কি এখনো তোমার ঠোটের পাশের তিলটাকে ঢেকে রাখ ?
ওই তিলটা ছাড়া তোমায় কেমন যেন অসম্পূর্ণ লাগে ! তাই তোমাকে মেকাপ করতে নিষেধ করতাম ।

এখন কাকে বিয়ে করার জন্যে পাগল হয়ে ওঠো ? যেমনটা আমার বেলায় করতে !
তোমার নতুন বয়ফ্রেন্ডের আম্মুকে ফোন দিয়ে বিয়ের কথা বলেছ ?
যেমনটা আমার বেলায় করেছিলে !


ঢাকায় এসেছি বেশ কিছুদিন হলো !
তাই পুরোনো কথা গুলো একটূ বেশি মনে পড়ে যাচ্ছে !
সেই ইন্দিরা পার্ক ! সেই ফার্মগেইট ! সেই স্মৃতি !
তবে তুমি নেই এখন আর !!

জানিনা কেমন আছো তুমি ! কোথায় আছো ! কি করছো !
কেনই বা আমায় এত স্বপ্ন দেখালে ! আর কেনই বা সেগুলোকে ছলনার মায়ায় মিথ্যে করে দিলে !
তবে এটুকু জানি, যা করেছো, নিজের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেই বলেছো ।
আমায় প্রতারিত করে ভালো থেকো তুমি , অসম্ভব রকমের ভালো থেকো ।
ভয় নেই, তোমার সাথে দেখা করতে কখনো গাজীপুরের মাওনার চৌরাস্তায় পা রাখবো না আর কোনদিন ।
ফিরে যাবো মোংলা নামের আমার ছোট্ট এলাকায়,
আমার মায়ের কোলে !
সেখানে নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারি আমি এখন ।
কেননা এখন আমায় প্রতারিত করার মতো কেউ নেই ।


ইতি,
আম্মুর বাবু ।

বিঃদ্রঃ এখন আর তোমার মতো ছলনার মায়ায় জড়িয়ে আমায় কেউ "আম্মুর বাবু" বলে না ।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৪৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×