somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অগোচরে ভাবনা। (সমালোচনা )

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছর দুই এক আগের ঘটনা। ছাত্র লীগের কয়কেজন নেতা সহ আমরা আড্ডার মতো করে বসে ছিলাম। চলছিল খোশ মেজাজের গল্প। ঠিক এমন সময়ে মধ্য বয়স্ক এক লোক এসে ছাত্র লীগের নেতাকে বললো : ভাই আমার মেয়েকে ভিক্টোরিয়া কলেজে ভর্তি করিয়েছি। যদি একটা মহিলা হোস্টেলের ব্যবস্থা করে দেন তাহলে বড় উপকার হয়। তখন ছাত্র লীগ নেতা এই বলে আশ্বস্ত করলো যে, ঠিক আছে আমি দেখি কোনো শিবিরের মেসে উঠিয়ে দিতে পারি কিনা। মেয়েদের জন্য শিবিরের মেস গুলো বেশ নিরাপদ। তখন শিবির সম্পর্কে একটি ভালো ধারনা জন্মায়। শিবিরের ছেলেদের একটা ভালো চারিত্রিক বৈশিষ্ট আছে বটে। তা না হলে ঐ নেতা এমনটা বলবেন কেন?
কাদের মোল্লার জন্য হরতাল ডাকার পর তাদের প্রতি আমার সব ধারনাকে কবর দিতে হয়েছে। শুধু তাই নয় ওদের জন্য এক প্রকার ঘৃণাবোধ ও জন্মাচ্ছে।
জামায়াতি নেতা আবুল কালাম আযাদের ফাসীঁর জন্য রায় হয়েছে। আমরা আনন্দিত। সে তুলনায় কাদের মোল্লা আরো বেশি প্রতিষ্ঠিত রাজাকার। তার বিচারের রায়, আমাদের রাষ্ট্রীয় মর্যাদাকে প্রবলভাবে তিরস্কার করা হয়েছে। এ রচনায় মোল্লা সাহেবের অপরাধ কির্র্তীর তালিকা তুলে ধরার ইচ্ছা আমার নেই। শুধু একটু ভাবতে চাই। আমাদের গঠিত সরকারের উদ্দেশ্যটা কি? ছোটো মাপের অপরাধী বলে খ্যাত আবুল কালাম আযাদের হলো ফাঁসী, আর প্রতিষ্ঠত রাজাকার ও বড় মাপের অপরাধী মোল্লা সাহেবের যাবজ্জীবন কারাদন্ড কেন হোলো? আমাদের গঠিত সরকার কি আমাদেরই বোকা বানাচ্ছে? আমরা আম জনতা ধরেই রেখেছিলাম এই বিচারের রায় হবে ফাঁসী। আচ্ছা আদালত কি জানতেন না এ রায় ফাঁসী না হলে জনগন রাস্তায় নেমে যাবে? তাদের আন্দোলোন অবাক করার মতো কিছু না। ওদিকে আওয়ামিলীগের প্রচারনা সম্পাদক তো বলেই ফেললেন, বিচারের রায় যখন ফাঁসী হয়নি তখন এটা প্রমানিত হয় যে, সরকার বিচার বিভাগের উপর কোনো প্রভাব ফেলছেনা। তবে কি সরকার নিজেকে পরিশুদ্ধ প্রমান করার চেষ্ট করছে? আদালতের উপর রাজনৈতিক প্রভাব না থাকলেও বিচারকের উপর থাকবেনা তার ভরসা কোথায়? আমরা অতিতে দেখেছি, আওয়ামিলীগ ক্ষমতায় আসার জন্য গোলাম আযমের কদমবুসি ও করেছে। ক্ষমতায ও এসেছে। তখন গোলাম আযম ছিলেন তাদের চাচার বয়সী। এই হলো তাদের আদর্শ।
এখন অবশ্য দৃশ্যপট পাল্টেছ। তারা এখন এক হাতে জামায়াতের গলা টিপে ধরেছে অন্য হাতে পা। জামায়াত যখন আওয়ামিলীগের আনুগত্য স্বীকার করবে তখনি আমরা আম জনতা সুপ্রীম কোর্টের রায়ের বিরুদ্ধে কথা বলতে পারবো না। তখন রায় কী হবে তা নিশ্চয় ব্যাখ্যা করার দরকার নেই। আর যদি আনুগত্য স্বীকার না করে তাহলে অবশ্য জনগনের হাতে তালির অভাব হবে না। বিচারক সাহেবকে প্রশ্ন করছি, কাদের মোল্লার অপরাধ কি ফাঁসীর যোগ্য ছিল না? কেন তার ফাসীর রায় হয়নি? আপনি কি আপনার মায়ের সাথে প্রতারনা করনে নি? আবুল হোসেনকে যখন বিশ্ব ব্যংক বারবার বলছিল তিনি দূর্নীতিগ্রস্থ, তখন সরকার ঢোল পিটিয়ে প্রমান করলেন তিনি নাকি দেশরপ্রমিক! ইদানিং কালো বিড়ালের মুখ থেকে বাঘের মতো গর্জন ও বের হয়! সরকার পদ্মা সেতু করবেন নিজেদের অর্থ দিয়ে! তিনি শেয়ার বাজারটাই ঠিক মতো ধরে রাখতে পারলেন না. করবেন পদ্মা সেতু! কী হাস্যকর! এর পরেও জনগন কিচু বলে নি। কিন্তূ যুদ্ধাপরাধকে ইস্যু করে রাজনৈতিক মারপ্যাঁচ খেলবেন, তা আমরা এক সকেন্ডের জন্য ও বরদাস্ত করবোনা। দেশের জন্য আপনারা অনেক কিছু করেন তাই আপনাদের জন্য কৃতজ্ঞতা। কিন্তু ৭১ এর খুনী, ধর্ষক কিংবা রাজাকারদের সাথে আপনাদের যোগসাজশ জনগন ভুলেও ক্ষমা করবেনা। আবারো বলছি যুদ্ধাপরাধকে ইস্যু করে রাজনৈতিক মারপ্যাঁচ খেলবেন না। এদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি। আর কাদের মোল্লার আমৃত্যু ফাঁসী তো ফরজ তাই না?
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×