সভ্যতার চাদরে ঢাকা কিছু অসভ্য নাগরিক
মুহুর্তেই খুবলে খায় হাসির ঝিলিক।
তেলাপোকা জীবন চাদরে ঢেকে থাকে
ভয়ানক ইনসেক্ট কিলার!
কাগজ কেটে কেটে যায় ইঁদুর,
ঘুনে ধরেছে সমাজ ব্যাবস্থা
তবু পোক্ত হয় বৈষম্য আর শ্রেণীভেদ।
তোদের এই ঘুনো জীর্ন সমাজ ব্যবস্থায়
দেখে নিস ঝাড়ুদার একদিন আমি হবোই,
সব শালাদের ঝেড়ে দেবো ঘটা করে
দেখবো কতদিন বৈরি থাকে ধুলিকনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


