ভীতির প্রেতাত্মারা আমাকে গ্রাস করতে পারেনি তখনো;
যখন জ্বালিয়ে দিচ্ছিল্লাম শহরের ভিআইপি সড়কগুলো।
গাড়ির ভাঙা কাঁচে পা কেটেছিলো-
তবু পেছন ফিরে তাকইনি,
বলিনি আর নয়; চলো বাড়ি ফিরি।
ছুটেছিলাম অলিগলি ছাড়িয়ে
কোন এক নিরাপদ আশ্রয়ের খোঁজে।
তারপর আবার যাত্রা, ভাঙতে হবে
রাত ফুরাবার আগেই।
অথচ সেদিনও জানতাম না-
আমরা যে আলো জ্বালাতে চেয়েছিলাম;
মালা গেথেছিলাম স্বপ্নের নতুন দ্বীপের সন্ধানে,
সে দ্বীপ তলিয়ে গেছে কৃষ্ণগহ্বরে।
আজ যেনো কৃষ্ণগহ্বরে ক্রমেই ঢুকে পড়ছি আমিও,
আকাশে থেকে ছিটকে পড়া জেট প্লেনটার মতো।
তাই এতোসব ভেবে এই সন্ধ্যা রাতে
যে গুমোট হাওয়া বইছে ত্রস্ত ও দিশেহারা মনে-
ওমন গুমোট অদ্ভুতুড়ে হাওয়া আগে কখনো আসেনি।
(বিঃদ্রঃ "ত্রস্ত ও দিশেহারা" শব্দ দুটি মহীনের ঘোড়াগুলো ব্যান্ডের 'সেই ফুলের দল' গানটি থেকে নেয়া)
(০৩ নভেম্বর ২০১৪, পল্টন)
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



