ক্লান্ত জলকনারা গড়িয়ে পড়ার শক্তি হারায়;
রয়ে যায় ঘুমহীন পথিকের চোখে।
তাই নেত্রনালীতে ব্যথা তার ভিষণ,
ছলছলে চোখে বিষফোঁড়ার মতোন।
সারারাত এপাশ ওপাশ এগলি ওগলি
পথিকের খুঁজে খুজেঁ মরা জীবনের দিনালীপি।
তবুও উত্তর মেলেনা, ফিরে আসে নীড়ে
বসে বসে ভাবা তার শুন্য হাতে।
(০৫ নভেম্বর ২০১৪, রমনা থানা, সিদ্ধেশ্বরী)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


