এইতো সেদিনও আমরা কাছাকাছি এসেছি।
তুমি সমতল থেকে পাহাড় হলে,
আর আমি ঢলে পড়লাম তোমার উপর-
সন্ধ্যার ঠিক আগে আগে।
এভাবেই আমরা মিলেমিশে একাকার দু'জনে,
সাথে আমার রক্ত চক্ষু তোমার-
সবুজ শাড়ি ভিজিয়ে দিলো,
তোমার বুকে নিভলো আমার আলো।
তুমি প্রিয় ফসল ফলো ততদিন, যতদিন আমি দুর থেকে
আলো দিয়ে যাই। অর্থাৎ, আমি বলছি সেই দিনগুলোর কথা।
ঠিক দশ মাস দশ দিন-
আমি দুর থেকেই আলো দিয়ে যবো
নতুন ধানের আগমনের অপেক্ষায়।
তুমি প্রিয় ফসল ফলো ততদিন।
(২৩ নভেম্বর ২০১৪, খাগড়াছড়ি)
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


