আমিতো বলেছি দুর থেকেই আলো দিবো।
তুমি পাহাড় তলে সোনালী ধান ফলাবে,
আমার আলো দিয়ে নিশ্চিন্ত মনে।
আমি তোমাকেই বলছি প্রিয়;
তুমি কি দেখনি কি করে মাটি
সবটুকু জল শুষে নিয়ে ফসল ফলায়?
দেখনি কি তুমি; আমার আলো তোমাকে কেমন
ফলবান শষ্যভুমিতে রুপান্তর করে?
তুমি কি অনুভব করোনি;
আলো আর জল মিলে তুমি হয়ে ওঠো গর্ভধারীনি।
যদি এসব দেখেও না দেখে থাকো,
বুঝেও না বুঝে থাকো-
তবুও আমি চাই আমার চোখের জল
আর আলো সবটুকু শুষে নাও তুমি।
পৃথিবীর সবাই জানুক-
আমি সূর্য হলে তুমি মাটি।
চলো প্রিয়; আরো একবার ফসল ফলাই।
(২৫ নভেম্বর ২০১৪, ইউল্যাব)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

