আমি এখন আর আগুন জ্বালাই না;
তার বদলে মৃতদের গল্প বলি প্রতিদিন।
অজস্র মৃত মানুষের লাশ বহন করি-
এই আমি; সময়ে অসময়ে।
যারা আজ বেঁচে বেঁচেও মরে আছে
তোমাদের সুখের নেশাতুর রাতে;
আমি তাদেরই সাথে রাত কাটাই।
প্রেম আর দ্রোহ আমাকে নিঃশ্ব করেছে,
লুটে নিয়েছে স্বপ্নের সোনালী ধান।
তবু আমি তাদেরই ভালোবাসি
আমি একা; একাই তাদের খুঁজি।
আমার চারপাশের ভালো মানুষদের বলছি-
শোন তোমরা; আমার লাশ বহন কোরো না কেউ,
এসো না শব যাত্রায়।
সমগ্র দেহ ব্যর্থতার ছত্রাকে ভরা;
ব্যর্থতা চুইয়ে চুইয়ে পড়ছে সমগ্র শহর জুড়ে।
বড় ছোঁয়াচে এ ব্যাধি; আমাকে ছুঁয়ো না।
ও ব্যাধি তোমাদেরও ছুঁবে।
(২৭ নভেম্বর ২০১৪, ইউল্যাব)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

