ঘরের দরজার ঠিক কয় সিড়ি আগে থাকতেই-
প্রতিদিন মনে হয় দরজা খোলা।
কিন্তু কাছে গিয়ে দেখি; আহা-
এতো দৃষ্টিভ্রম- তপ্ত ঢাকার কালো পিচে পানি যেমন।
প্রশ্ন আসে মনে;
জিবনের সব দরজাই কি তবে বন্ধ; আমার ঘরের মতো?
কোনো দরজায়তো কড়া নাড়িনি আমি, কলিং বেল টিপিনি-
ভেবেছি দরজাতো খোলা।
এগিয়ে গিয়েছি এক’পা দু’পা করে;
আর তখনই দেখেছি সবই আসলে দৃষ্টিভ্রম।
সব তরী ডুবিয়ে আজ আমি বুঝেছি-
সব দরজা খোলা থাকে না সবসময়;
দরজাগুলো খুলে নিতে হয়; আপন প্রয়োজনে, নিজ মনে।
এই দৃষ্টিভ্রম কাটুক।
(১০ জানুয়ারি ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




