প্রতিমুহুর্তে মানুষ হতে চাওয়া এই আমি-
খুনি মগজে শান দেই প্রতিদিন।
হ্যা; আমি একজন খুনি হয়ে উঠছি,
একটা খুনতো করতেই হবে; অন্তত একটা।
যারা আমাদের প্রতিদিন খুন করে
তাদের যে কোন একজনকেতো অবশ্যই।
মানুষ খুনের বদলা যদি ফাঁসি হয়;
তবে আত্মার খুনের নালিশ দিবো কোন আদালতে?
অথবা স্বপ্ন, বিশ্বাস, মানবিক সব বন্ধন
ভেঙে চুরমারকারীরা কি অট্টহাসি হেসেই যাবে?
যদি তাই হয় তবে বলে রাখি সঞ্জিব-
আমি রাগ করে চলে যাবার নয়।
তোমাকেই বলছি জীবনানন্দ;
অন্ধদের চোখে বেশি দেখতে দিবো না।
নষ্টদের অধিকারে যেতে দেবো না সব-
বলে দিলাম হুমায়ুন আজাদ।
আর সব শেষে আমার শিক্ষক রুদ্র ; তোমাকেই বলছি-
কুকুর পুষতে বলে আমি চলে যাবো না,
ঐ কুকুর দিয়েই তাদের মাংশ খাওয়াবো।
আবারো বলি; বারংবার বলছি,
মন দিয়ে শোনো সকলে-
একটা খুনতো করতেই হবে; অন্তত একটা।
যারা আমাদের প্রতিদিন খুন করে
তাদের যে কোন একজনকেতো অবশ্যই।
ব্যাস...!
(১২ জানুয়ারি ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


