এখানে প্রকৃতি শাষণ করে মানুষ; মানুষ নয় তাকে।
পাহাড়ের বুক চিরে নেমে আসে জল- আর রাস্তার ধার দিয়ে
বয়ে চলে যায়।
কেমন সোনালী ধান ঠিক পাহাড়ের নিচে
মাথা উচু করে তাকিয়ে আছে,
সূর্য ডোবে সবুজ পাহাড় রঙিন করে।
আদিকাল থেকে অভ্যস্ত মানুষেরা তাকায় না কেউ
অথচ আমার বিষ্মিত চোখ তাকিয়ে রয়।
কিন্তু এরই মাঝে বাঁধ দেয় পাহাড়ের বুকে-
কতোগুলো দৈত্য দানবে, শাষণ চালায় নিজ মনে,
লেফ্ট রাইট লেফ্ট রাইট চলে দিনে আর রাতে।
আমি খুঁজতে এসেছি তৃতীয় বিশ্বের সেই চাষিকে-
যে জানতে চেয়েছিলো কবির কাছে-
দিনরাত লেফ-রাইট লেফ-রাইট করলে ক-মণ শস্য ফলে
এক গন্ডা জমিতে?
(২০ নভেম্বর ২০১৪, খাগড়াছড়ি)
(এই অ-কবিতার শেষ লাইন কবি হুমায়ন আজাদের “তৃতীয় বিশ্বের একজন চাষীর প্রশ্ন” কবিতা থেকে ধার করা।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


