দৃষ্টি শক্তি ক্রমশ কমে আসছে-
ঘোর অন্ধকার দেখছি নিকট ভবিষ্যতে।
তবু এখনো অন্ধকারকে দেখতে পাই;
অপেক্ষায় সেই অন্ধকারকেও আর না দেখার।
দেখতে চাই অন্ধকার কাকে বলে,
আর কতোটুকু কালো হলেই বা তাকে অন্ধকার বলে?
ওরা আমাকে ভয় দেখায় অন্ধকারের।
আমি শুধু তাদের শিশ্ন দেখানো ছাড়া আর কিছুই
উত্তরে দিতে পারি না।
ভয় দেখাস না; বুক জমিনে বিশাল কৃষ্ণগহ্বর-
তাই তোদের ভয়কে মধ্যাঙ্গুলি।
মনে রাখিস ভিতুর দল-
আমি আলো আর অন্ধকার নিয়ে খেলি।
(১৩ জানুয়ারি ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


