অযাচিত ডাকের অপেক্ষায় অহেতুক বসে থাকা;
আর বসে বসে দেখা-
নামের পাশে সবুজ বাতি জ্বলে,
জ্বলে আর নিভে ।
এরই মাঝে হঠাৎই ডাক দিয়ে বলে-
এই!
তারপরে চলে যায় নিরবে নিভৃতে।
এমন অপেক্ষার অপর নাম যদি প্রেম প্রেম মনে হয়,
তবে অপেক্ষার সাথেই সন্ধি।
নামের পাশে সবুজ বাতি জ্বললে জ্বলুক;
আমি বলি কি-
এমন পোড়ার দেশে অপেক্ষার রুপকথা অফলাইন থাক।
(২৫ জানুয়ারি ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



