একটি সংঘবদ্ধ চক্র আমাকে তাড়া করছে-
বেশ কিছুদিন।
তারা কেউ এক সাথে আসে না, আসে পর্যায়ক্রমে।
এক দুই তিন চার-
হ্যা; এবার চতুর্থ জন এসেছে,
তাড়া করছে ঠিক পেছন থেকে-
যেনো টিকটিকি।
আসছে আসুক;
জানলা সবগুলো খোলা-
বন্ধ করতে শিখিনি বলেই এই আসা যাওয়া।
তাই ব্যর্থতা কাঁধে নিয়েই স্বীকার যাই-
জানালা বন্ধ শিখতে শিখতে সেঞ্চুরী হলে
ক্ষতি নেই,
তবে চারে এসে শিখে গেলে মন্দ কি?
আরো তো কাজ আছে-
(২৮ জানুয়ারী ২০১৫, টিএসসি)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



