যাবার আগে কি শেষ বার কাঁপিয়ে দিয়ে যাবে?
অন্য কারো কথা নয়-
আমি শীতের কথা বলছিলাম।
এসেছিলো খুব তাড়াতাড়ি এবার-
যেনো চলে যাবার ভিষণ তাড়া ছিলো তার।
কিন্তু না; ঠিক সময়েই যাচ্ছে
তিন তিনবার শরীরের আদ্যোপান্ত কাঁপিয়ে দিয়ে।
যেনো শীতের নতুন নাম নেফারতিতি।
পরপর তিনবার এলো;
আর এলো বলেই পালানোর কথা বলে যায়
এই বাতাস বিকেলে।
কেইবা থাকে; কার ডাকে কে কোথায় ঘুমায় কে জানে?
আমি শুধু জানি বসন্ত আসছে-
নতুন রুপে।
বসন্ত তুমি আসো-
বইমেলার সবকটা নতুন মলাটের
রঙ দিয়ে রাঙিয়ে যাও হৃদয় ।
আমি অপেক্ষায় আছি-
তুমি আসো।
(২৯ জানুয়ারি ২০১৫, ফকিরেরপুল)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





