এখন বুঝি চিল নিয়ে কেনো এতো মাতামাতি
কেনো এতো কথা-
গদ্যে পদ্যে গল্প উপন্যাসে।
অতো উঁচুতে কেনো উড়ে বেড়ায়,
কেনো খালি শুন্যে ভাসে?
অভিমানি চিল একা একা শুন্যে কাঁদে
একবার নাকি পড়েছিলো সে মায়ার ফাঁদে।
একই অবস্থা দু'জনের-
সে শুধু উড়ে উড়ে কাঁদে
আর আমি বসে থাকি ল্যাম্পপোস্টের নিচে।
(২৯ জানুয়ারি ২০১৫, পল্টন)
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





