বানরকে নাকি লাই দিতে নাই।
আমি বলি ভিন্ন কথা-
বিবর্তিত হয়ে যে সবে মানুষ হয়নি
তারা না হয় পায়ের তলাতেই থাক;
বিনয় কি সবার জন্য?
কোরবানির গরু যার আভিজাত্যের প্রতিক
সেতো নির্বোধ গরু থেকেও অধম, অগা অথবা-
মগা।
বুঝলাম না; এদের কি বলবো “বাঁদর” না গরু?
কিন্তু বলদের নাম স্মরণ না করলে যদি মাইন্ড করে-
তারওতো কিছু বোধবুদ্ধি আছে!
এদের আমি কি নামে ডাকি…
(৩১ জানুয়ারি ২০১৫, মগবাজার)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





