সবুজ গাছের চুড়া দেখতে দেখতে
চোখ পড়ে নীল আকাশে। দেখি-
সব লীন করে বুক আর আকাশের রং মিলেমিশে একাকার,
বারুদ গন্ধ যেনো শ্বাসনালী বেয়ে বমির মতো বেরিয়ে আসছে।
পোড়া আর্তনাদ ধ্বনিত হয় ঐ নীল ময়দানে,
আর বলে যায়-
এমন পোড়ার দেশে সব স্বপ্নের মৃত্যু ঘটুক।
এসব শুনে-
কৃষ্ণপক্ষ এখন চারপাশ দিয়ে দেদারসে ঘুরে বেড়াচ্ছে,
নির্লিপ্ত ভঙ্গিতে ভেঙচি কাটছে যখন তখন।
(০২ ফেব্রুয়ারি ২০১৫; পরিবাগ, রমনা, পল্টন)
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





