হঠাৎ স্ফুলিঙ্গ জ্বলে ওঠে;
আবার ধপ করে নিভে যায়।
দৌড়ে যাই; কাছে গিয়ে দেখি আলেয়া।
এই দ্বিধা দ্বন্দে ঘুরছি শহরের
এ প্রান্ত থেকে অন্য প্রান্তে।
এমনি করে-
হঠাৎ কাম জেগে ওঠে;
তারপর দেখি ওতে প্রেম নেই-
তাই নিভে যাই; ফিরে আসি নিজ ভুমে।
এমন ঘোরে-
পৃথিবীর সব মায়া থেকে-
ভালোবাসা উবে যাচ্ছে প্রতিদিন,
সব যেনো দেখে ফেলেছি আগেই-
নতুন করে দেখার আর কিছুই নেই ;
এক আলেয়া ছাড়া।
এমন দৃষ্টিভ্রম আর কখনো ঘটেনি…..
(০৬ ফেব্রুয়ারি ২০১৫, পল্টন)
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





