না না;
ঐভাবে সবার করুনা চাইবার কিছু নাই।
করুনার আড়ালে নিজের ছলাকলা
লুকিয়েইবা কি লাভ বলো?
আমাকে রুপকথার দৈত্য ভাবারও
কোন কারন আমি খুঁজে পাই না।
আমি তোমাকে খুন করবো না,
জ্যান্ত পুড়ে ফেলবো না-
অথবা পিশাচ পুরুষের মতো ছুরি চাকু
কিছুই চালাবো না।
তুমিতো জানোই-
মৃত মানুষের আবার প্রতিশোধ!!!
শুধু বলবো-
এক বুক অভিমান নিয়ে যে মৃত্যু ঘটেছে-
সেই অভিশাপে যদি কিছু হয়।
কিন্তু আমি সেটাও চাইনি কোনদিন।
আমি শুধু চেয়েছি অভিনয় ছাড়া
একটা মুক্ত বিহঙ্গের জিবন নিয়ে উড়তে-
আর উড়ে উড়ে ভালোবাসতে।
ভালো থেকো….
(১৫ ফেব্রুয়ারি ২০১৫, পল্টন)
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



