উল্টা পথে হাইটা আসা তুমি-
তোমারে আমি দেখি।
এক মাইল দুরে খাড়াইয়া থাকা
ল্যাম্পপোস্টের আলোর আমার দরকার নাই
ওই অল্প আলোতে অতো দুরে আমি তোমারে
ঠাউর করতে পারি সুন্দরী। আমি বুঝি কে আইতাসে।
আমি আরো বুঝি-
মৃত্তিকার রং এক না যেমন
তেমন তোমার মন; বহু রকম।
তবে কাছে আইলেই তোমার ওই দেমাগি চোখ
আমারে ভাবায়, আমি ভাবি-
কি আমার দোষ!
অবশ্য-
পরে বুঝি, চোরের মায়ের বড় গলা।
আর এই বড় গলা তো হইবোই, কেননা
তুমিই তো এই বঙ্গে বাস করো
যেইখানে রাস্তার মোড়ে মাস খানেক গলা ফাটাইলেই
নেতা হওয়া যায়। যদিও হাসি পায়
আবার কান্দনও পায়, ভাবি হায়
কার লগে প্রেম করসিলাম
এতোদিন….!
(২২ জুন ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


