somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:) চট্টগ্রামের প্রথম বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু:)

২৪ শে মে, ২০০৯ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে রিজেন্ট পাওয়ার লিমিটেড

চট্টগ্রামের প্রথম বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রিজেন্ট পাওয়ার লিমিটেড গত শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে জাতীয় গ্রিডে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উচ্চ পর্যায়ের টিমের পর্যবেক্ষণ শেষে এই কার্যক্রম শুরু করা হয়। এর আগে চলতি মাসের ৮ তারিখে কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদন শুরু করে এবং পরবর্তী ১৫ দিন এখানকার উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ করা হয়। দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী হাবিব গ্রুপ ১৩০ কোটি টাকা ব্যয়ে সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ড শিল্পাঞ্চলে ২৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করেছে।

কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য পিডিবির উচ্চ পর্যায়ের একটি পর্যবেক্ষণ টিম বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শন করেন। পিডিবির সদস্য (পিএন্ডডি) দেলোয়ার হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন প্রধান প্রকৌশলী (সার্ভিসেস) কে.জি.এ রাব্বানী, চট্টগ্রামের প্রধান প্রকৌশলী যতীশ চন্দ্র বিশ্বাস, পরিচালক (ডিজাইন এন্ড ইন্সপেকসন) এ. বি সিদ্দিক, প্রকল্প পরিচালক আসাদ উল্লাহ মিয়া, পরিচালক (আইসিটি) মো. আবুল কাশেম, বাড়বকুন্ড বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ারসহ অন্যান্য কর্মকর্তা। এ সময় রিজেন্ট পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন আলী, পরিচালক (অর্থ) এ.কে.এম ইলিয়াছ, জেনারেল ম্যানেজার কে. এস. সেন এবং প্রকল্পের নিরপেক্ষ পরামর্শক পিডিবির সাবেক চেয়ারম্যান মো. খিজির খান উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি দিনভর উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়াসহ কেন্দ্রের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক ছাড়পত্র প্রদান করে। তাদের দেয়া সময়সীমা অনুযায়ী শুক্রবার মধ্যরাত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

দেশের ভয়াবহ বিদ্যুৎ সংকট পরিস্থিতিতে এই বিদ্যুৎ কেন্দ্রের সফল যাত্রায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন আলী, সরকার জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান এবং এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এর অগ্রযাত্রায় সবার সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।সরকার অনুমতি দিলে খুব অল্প সময়ের মধ্যে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কয়েকগুণ বাড়ানো সম্ভব হবে বলে তিনি জানান। সেই সুবিধাও এখানে রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালের নভেম্বরে সরকার দেশে বেসরকারি উদ্যোগের যে ৯টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের অনুমতি দেয় তার অন্যতম একটি হলো রিজেন্ট পাওয়ার লিমিটেড। চট্টগ্রাম অঞ্চলে সরকারি অনুমতি পাওয়া এটিই একমাত্র বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র। পিডিবির বাড়বকুন্ড সাব স্টেশনের পাশে প্রায় আড়াই একর জমির উপর গত বছরের মে মাসে এই কেন্দ্রটি স্থাপনের কাজ শুরু হয় এবং এক বছরের মধ্যে এই কেন্দ্র উৎপাদনে যায়। বিদ্যুৎ উৎপাদনের জন্য এখানে বসানো হয়েছে অস্ট্রিয়ার বিশ্বখ্যাত জে জেন ব্যাকার গ্যাস জেনারেটর সেট। এই সেটে আছে প্রতিটি ৩ মেগাওয়াট উৎপাদনের ক্ষমতা সম্পন্ন ৮টি গ্যাস জেনারেটর। বাখরাবাদ থেকে গ্যাস সংযোগ দেয়া হয়েছে অত্যাধুনিক এই বিদ্যুৎ কেন্দ্রে।সরকারের সাথে চুক্তি অনুসারে উৎপাদিত ২৪ মেগাওয়াট বিদ্যুতের পুরোটাই পিডিবির কাছে বিক্রি করা হচ্ছে। বাড়বকুন্ড সাব স্টেশনের মাধ্যমে পুরো বিদ্যুৎ সরাসরি চলে যাচ্ছে জাতীয় গ্রিডে। খবর প্রেস বিজ্ঞপ্তির।
View this link
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×